আরাফাত খাঁন
২২ জুন ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৮১ জন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

Copy Link

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল শাখার উপ–সহকারী প্রকৌশলী মেহেদী হাসান উন্নয়নকাজের তদারকি নিয়মিত না করলেও কমিশনের ভাগ ঠিকই তার টেবিলে পৌঁছে যায় বলে অভিযোগ স্থানীয়দের।

তিনি দীর্ঘদিন যাবৎ স্থানীয় ঠিকাদারদের সঙ্গে আঁতাত করে উন্নয়নকাজের অনিয়ম ঢাকার দায়িত্ব নিয়েছেন বলেও দাবি অনেকের।

সম্প্রতি বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের চান্দা হেডম্যানপাড়ায় পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়নাধীন একটি সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগসংক্রান্ত প্রতিবেদন বিভিন্ন জাতীয় পত্রিকা ও স্থানীয় অনলাইন পোর্টালে প্রকাশিত হলে নড়ে-চড়ে বসেন কাজটির দায়িত্বপ্রাপ্ত উপ–সহকারী প্রকৌশলী মেহেদী হাসান।

প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৬০০ মিটার দীর্ঘ এইচবিবি (HBB) সড়কের কাজে প্রকৌশলগত মানদণ্ড সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

এ বিষয়ে জানতে উপ–সহকারী প্রকৌশলী মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কাজটি বিএনপি নেতা রাশেদ ভাই করছেন। আমি আগে নির্মাণকাজের স্থানে কখনও যাইনি। কয়েকটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর আগ্রহের সঙ্গে গিয়ে দেখেছি, কাজে কোনো অনিয়ম হচ্ছে না। ঠিকাদার সর্বোচ্চ দিয়ে কাজ করছেন। স্থানীয়রা তো আর সবকিছু বোঝে না। আপনার সন্দেহ থাকলে ল্যাব টেস্ট করান।”

গত মঙ্গলবার (২ জুন) বিকেলে প্রকল্প এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণকাজ চলমান থাকলেও গুণগত মান নিয়ন্ত্রণের কোনো কার্যকর পদক্ষেপ নেই। সড়কটির বিভিন্ন অংশের ইট সলিং ইতোমধ্যে ভেঙে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকৌশল নকশা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ বালি ব্যবহার না করে ইট বসানো হচ্ছে। এছাড়া সড়কের পানি নিষ্কাশনের জন্য নির্মিত এল-ড্রেন (L-Drain)-এর কাজও অত্যন্ত নিম্নমানের করা হয়েছে।

পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমার সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন পর এলাকার মানুষ এই সড়কটি পেয়েছে। তবে পরিমাণ অনুযায়ী বালু দেওয়া হয়নি এবং ইট বসানোর কাজেও অনেক ফাঁকফোকর রয়েছে। প্রকৌশলীর উপস্থিতি ছাড়া কাজ হওয়ায় সড়কটি কতদিন টিকবে, তা নিয়ে তিনি নিজেও শঙ্কিত।

স্থানীয় ইউপি সদস্য মংচউ মারমা জানান, কাজের সময় কোনো প্রকৌশলীকে প্রকল্প এলাকায় দেখা যায়নি। রাস্তার প্রস্থও নকশার চেয়ে অনেক কম করা হয়েছে। এছাড়া সড়কটি টিকিয়ে রাখতে হলে অন্তত দুটি কালভার্ট নির্মাণ করা জরুরি ছিল, যা করা হয়নি। বর্ষা মৌসুমে এই রাস্তা টিকিয়ে রাখা সম্ভব হবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রাস্তার কাজ দেখে মনে হচ্ছে না এটি দীর্ঘদিন টিকবে। পাহাড়ি কাদামাটির ওপর প্রয়োজনীয় বালি ছাড়াই ইট বসানো হয়েছে। এই নিম্নমানের কাজের কারণে জনগণের অর্থ অপচয় হচ্ছে।

এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট ঠিকাদার মংক্যচিং মারমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি কাজ করছি, তদারকি করার দায়িত্ব কর্তৃপক্ষের। সাংবাদিকদের জবাব দিতে আমি বাধ্য নই। বিস্তারিত জানতে বিএনপি নেতা রাশেদ ভাইয়ের সঙ্গে কথা বলুন।”

আরো পড়ুন→জনপদের নীরব সেবক–কে এস মং

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!