নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৬৫ জন

বান্দরবানে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে স্থানীয়দের হতে যুবক আটক, পুলিশে সোপর্দ

Copy Link
{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false,"used_sources":{"version":1,"sources":[{"id":"332953270084211","type":"ugc"}]}}

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান পৌরসভার বড়ুয়া টেক এলাকায় চাঁদাবাজির অভিযোগে জুয়েল ত্রিপুরা নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনগণ। অভিযোগ উঠেছে, তিনি নিজেকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায় , আজ দুপুর নাগাদ এক পপকর্ন বিক্রেতার কাছ থেকে জোরপূর্বক ৫ হাজার টাকা চাঁদা নেয় জুয়েল। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ স্থানীয় লোকজন জুয়েল ত্রিপুরাকে আটক করে এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি , আটক জুয়েল ত্রিপুরা নিজেকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের সদস্য এবং সংগঠনের সেক্রেটারি পদে দায়িত্বপ্রাপ্ত বলে পরিচয় দেন। তবে পুলিশ ও স্থানীয় জনগণের জিজ্ঞাসাবাদের সময় তিনি তার দাবির পক্ষে কোনো বৈধ পরিচয়পত্র , সাংগঠনিক কাগজপত্র কিংবা নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি।পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয় এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে বান্দরবানে বিভিন্ন আঞ্চলিক সংঘটনের নামে চাঁদাবাজির অভিযোগ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

আরো পড়ুন→রাঙ্গামাটি সরকারি কলেজ ক্যারিয়ার ক্লাবের আত্মপ্রকাশ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!