আরাফাত খাঁন
২৬ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৪৪ জন

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

Copy Link

বান্দরবান শহরের গুরুত্বপূর্ণ এলাকা জেলা প্রশাসকের কার্যালয় ও বাংলো, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়ক সংস্কারকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ৫১ লাখ টাকা ব্যয়ে বান্দরবান পৌরসভার বাস্তবায়নাধীন এই প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং নির্ধারিত নির্মাণমান অনুসরণ না করার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান থুই মং প্রু এন্টারপ্রাইজ-এর বিরুদ্ধে।

গত ২১ জুলাই বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেই প্রায় ২১০ মিটার দীর্ঘ আরসিসি সড়কের ঢালাইয়ের কাজ চলছে। সেখানে ঢালাইয়ের সময় কোনো ধরনের ভাইব্রেটর মেশিন ব্যবহার করা হয়নি। এছাড়া নির্মাণসামগ্রী পরিষ্কারের জন্য চালনি ব্যবহার না করায় মাটি ও ময়লা সরাসরি কংক্রিটের সঙ্গে মিশে যাচ্ছে। নির্ধারিত অনুপাত ও প্রকৌশলগত মানদণ্ড উপেক্ষা করে দায়সারাভাবে কাজ চালানোর অভিযোগও পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, আরসিসি ঢালাইয়ে আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার না করায় সড়কটি অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা জানান, বারবার প্রতিবাদ জানানো হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ চালিয়ে যাচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান থুই মং প্রু এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী থুই মং প্রু বলেন, “আরসিসি ঢালাইয়ে চালনি বা ভাইব্রেটর মেশিন ব্যবহারের কোনো বাধ্যবাধকতা নেই। কাজে কোনো ধরনের অনিয়ম হয়নি।”

বৃষ্টির মধ্যে ঢালাইয়ের কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, ঢালাইয়ের ওপর পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তবে সরেজমিনে দেখা যায়, বৃষ্টি শেষ হওয়ার পর পলিথিন দেওয়া হয়েছে।

এ বিষয়ে বান্দরবান পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী এস এম নাজিম উদ্দিন বলেন, “নিম্নমানের সামগ্রী ব্যবহারের কোনো সুযোগ নেই। বিষয়টি আমাদের নজরে এসেছে। খুব শিগগিরই সরেজমিন পরিদর্শন করা হবে। যদি প্রাক্কলন ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না হয়ে থাকে, তাহলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ভাইব্রেটর মেশিন ব্যবহার না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, “ঢালাইয়ের দিন সকালে ভাইব্রেটর মেশিনটি নষ্ট হয়ে যায়। ফলে বিকেলে মেশিন ছাড়াই ঢালাইয়ের কাজ সম্পন্ন করতে হয়েছে।”

স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, গুরুত্বপূর্ণ এই সড়কটি নিম্নমানের নির্মাণসামগ্রী ও অনিয়মের মাধ্যমে নির্মাণ করা হলে সামান্য বৃষ্টি কিংবা ভারী যানবাহনের চাপেই দ্রুত ক্ষতিগ্রস্ত হবে। তারা দ্রুত সরেজমিন তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

রো পড়ুন→এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১০

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

১১

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১২

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৪

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

১৫

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১৬

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১৭

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৮

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১৯

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

২০
error: Content is protected !!