বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ‘অ্যাকসেস টু এডুকেশন অ্যান্ড লাইফ-সেভিং সার্ভিস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চট্টগ্রাম হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ উদ্দিনের সভাপতিত্বে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও প্রয়োজনীয় সেবায় প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান।
সভায় স্বাগত বক্তব্য দেন প্রকল্পের কো-অর্ডিনেটর জাফরুল্লাহ শামসুল। উপজেলা কো-অর্ডিনেটর ঝন্টু লাল পালের উপস্থাপনায় সভা সঞ্চালনা করেন ফিল্ড কো-অর্ডিনেটর রুবিনা আক্তার।
তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বিভিন্ন কার্যক্রম এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রান্তিক অপুষ্টি শিশুদের স্বাস্থ্যের উন্নতি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও প্রয়োজনীয় সেবায় প্রবেশাধিকার বৃদ্ধি এবং পিছিয়ে পড়া অপুষ্টি শিশু পরিবারের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন→বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা
No tags found for this post.
মন্তব্য করুন