নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯৯ জন

বান্দরবান ৩০০ আসনে এনসিপির প্রার্থী মংসা প্রু (চৌধুরী)

Copy Link

বান্দরবান প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১২৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।

আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। প্রার্থী ঘোষণার পর বান্দরবান এনসিপির পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক মংসা প্রু (চৌধুরী)।

ঘোষিত তালিকায় বান্দরবান ৩০০ আসনে মনোনয়ন পেয়েছেন মংসা প্রু (চৌধুরী)। মনোনয়ন পাওয়ার পর তিনি মোটরবাইকে শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। পথে পথে ফুল দিয়ে তাকে বরণ করে নেন বান্দরবানবাসী।

নিজের অনুভূতি জানাতে গিয়ে মংসা প্রু (চৌধুরী) বলেন,বান্দরবানের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও উন্নয়নবঞ্চনার কথা মাথায় রেখে আমি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের আস্থা ও সমর্থন নিয়ে এলাকায় টেকসই উন্নয়ন নিশ্চিত করা আমার লক্ষ্য। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সম্মান ও নিষ্ঠার সঙ্গে পালন করব।

তিনি আরও বলেন,এনসিপি জনগণের অধিকার ও নাগরিকস্বার্থের রাজনীতি করে। বান্দরবানের প্রতিটি উপজেলায় সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আমি কাজ করব।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!