“বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব হাতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
১২ আগস্ট, বিশ্ব হাতি দিবস। পৃথিবীর অন্যতম বৃহৎ ও বুদ্ধিমান স্থলচর প্রাণী হাতির প্রতি মানুষের ভালোবাসা, দায়িত্ববোধ এবং সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতেই প্রতিবছর এই দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষ্যে ১২ আগষ্ট বুধবার সকালে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন থেকে একটি গণসচেতনতামূলক র্যালি বের করা হয়। ব্যালিটি টংকাবতী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে সভাকক্ষে গিয়ে শেষ হয়।

র্যালিতে ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। পরে বান্দরবান বনবিভাগের টংকাবতী রেঞ্জের আয়োজনে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে হাতি সংরক্ষণ ও মানুষ-হাতির সংঘাত কমাতে করণীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি এর সভাপতিত্বে বিশেষ অতিখি হিসেবে উপস্থিত ছিলেন টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাং য়ং ম্রো (প্রদীপ), সহকারী বন সংরক্ষক রিটা আকতার।
এসময় টংকাবতী রেঞ্জ অফিসার মোঃ রাফি-উদ-দৌলা সরদার এর সঞ্চালনায় বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থীবৃন্দ, Elephant Response Team (FRT) এর সদস্য ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বন উজাড়, আবাসস্থল সংকুচিত হওয়া এবং খাদ্যের সংকটের কারণে হাতি ও মানুষের মধ্যে সংঘাত বাড়ছে। হাতির আবাসস্থল সংরক্ষণ, বন রক্ষা এবং স্থানীয় জনগণকে সচেতন করার মাধ্যমে এই সংঘাত কমানো সম্ভব। হাতি সংরক্ষণে স্থানীয় জনগনের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি বন্যপ্রাণী রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান তারা।
বক্তারা বলেন, হাতি যেমন দেশের জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ, তেমনি হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ মানুষের নিরাপত্তা ও ক্ষতিপূরন নিশ্চিত করাও জরুরি। মানুষ ও হাতির সহাবস্থান নিশ্চিত করতে বনবিভাগ ও স্থানীয় জনগনের সম্মন্বিত উদ্যোগ অব্যাহত রাখার উপর গুরত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভা শেষে বান্দরবানের টংকাবতী রেঞ্জে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ ১২ টি পরিবারের মাঝে বনবিভাগের পক্ষ থেকে ১ লক্ষ ৮৭ হাজার টাকার ক্ষতিপূরনের চেক তুলে দেন অতিথিরা।
আরো পড়ুন→বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ
No tags found for this post.
মন্তব্য করুন