নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০৯ জন

বান্দরবান ৩০০নং আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

Copy Link

বান্দরবান ৩০০নং সংসদীয় আসনে অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং। দীর্ঘদিন ধরে তার নির্বাচনকে ঘিরে নানান জল্পনা-কল্পনা চললেও শেষ পর্যন্ত বিষয়টি পরিষ্কার হয়েছে।

কে এস মং-এর এক ঘনিষ্ঠ সূত্র পাহাড় কণ্ঠ ডটকম-কে জানায়, জনসংহতি সমিতি নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল না হওয়ায় দলের ব্যানারে নির্বাচন করার সুযোগ নেই। তাই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নামতে চলেছেন। সূত্রটি আরও জানায়, কে এস মং খুব শিগগিরই পুরোদমে নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন এবং পাহাড়ের মানুষের অধিকার ও উন্নয়নের বার্তা নিয়ে ছুটে যাবেন ভোটারদের দ্বারে দ্বারে।

রাজবিলার গণসংযোগে স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময়ে কে এস মং

এদিকে বান্দরবান-এ শীতের মৌসুমে বইছে নির্বাচনী উত্তাপ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণসংহতি আন্দোলন—ইতোমধ্যে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। বিভিন্ন দলের প্রার্থীরা ইতোমধ্যেই পথসভা, গণসংযোগ ও প্রচারণা শুরু করেছে। একইসঙ্গে, কে এস মং-ও গত কয়েক মাস ধরে জেলার বিভিন্ন উপজেলায় গণসংযোগ ও মতবিনিময় করছেন। পাহাড়ি অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশা শোনার জন্য তিনি নিয়মিত মাঠে রয়েছেন।

স্থানীয় সুশীল সমাজের একটি অংশ মনে করছে, কে এস মং নির্বাচনে অংশ নিলে বিএনপি-নির্ভর ভোট রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে জোর প্রতিদ্বন্দ্বিতা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কে এস মং গত কয়েক মাস ধরে বান্দরবানের দুর্গম এলাকা ঘুরে গণসংযোগ, মতবিনিময় ও উন্নয়ন প্রত্যাশা মূল্যায়ন করে আসছিলেন। তার প্রার্থী হওয়া নিয়ে নানা গুঞ্জন থাকলেও আজ তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে—তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে।

আরো পড়ুন→নানা বাধায় পিছিয়ে বান্দরবানের পর্যটন শিল্প

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!