নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারি ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯৬ জন

বান্দরবানে চাঞ্চল্যকর খুন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

Copy Link
{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে আলোচিত চাঞ্চল্যকর খুন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৫ রবিবার জানুয়ারি ২০২৬ দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বান্দরবান সদর থানার হত্যা মামলা নম্বর-৭, তারিখ ১৬ জানুয়ারি ২০১৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ এর এজাহারনামীয় ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাবেকা (৩০)-কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির স্বামী মোঃ রফিক আহমদ। তার বাড়ি বান্দরবান পৌরসভার ৩নং ওয়ার্ডের কালাঘাটা বুড়োয়ারটেক এলাকায়।

পুলিশ সুপার আরও জানান, গত ২৪ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১০টা ৫০ মিনিট থেকে ২৫ জানুয়ারি রাত আনুমানিক ২টা ৩০ মিনিট পর্যন্ত জেলা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার শেরশাহ কলোনী এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।

এই অভিযানে জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে-এর দিকনির্দেশনায় বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহেদ পারভেজের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলামসহ একটি চৌকস পুলিশ দল অংশ নেয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত ২০১৫ সালের ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৮টা থেকে দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে বান্দরবান সদর থানাধীন কালাঘাটা বুড়োয়ারটেক এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সানজিদা খাতুন তন্বী (০৯)-কে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত সাবেকা আক্তার কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে যথাযথ নিয়মে সোপর্দ করা হবে বলে জানান পুলিশ সুপার।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!