নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৯ জন

থানচিতে ডাম্প ট্রাক খাদে পড়ে চালক নিহত

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে সড়ক দুর্ঘটনায় এক সিভিল ডাম্পার চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে থানচি–লিক্রি সড়কের তিন্দু ইউনিয়নের ৫৬ কিলোমিটার এলাকায় পুনিয়া পাড়া ১৭ ইসিবি সেনাবাহিনী ক্যাম্প সংলগ্ন বাঁকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, থানচি–লিক্রি সড়কের নির্মাণকাজে নিয়োজিত একটি সিভিল ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁকে মোড় নেওয়ার সময় প্রায় ৩০০ থেকে ৩৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ১৭ ইসিবি সেনাবাহিনী ক্যাম্পের সদস্য ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
গুরুতর আহত অবস্থায় ডাম্পার চালককে উদ্ধার করে দ্রুত থানচি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই নিয়ে থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) কানন সরকার বলেন, রাস্তা কাজে নিয়োজিত ডাম্পার গাড়ি দুর্ঘটনায় চালক মৃত্যু ঘটনা ঘটে। এই নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের পরিবারকে লাশ হস্তান্তর করা হয়।
দুর্ঘটনায় নিহত গাড়ি চালকের পরিচয় রাঙামাটি পার্বত্য জেলা কাউখালী উপজেলায়, বেতবুনিয়া, সাপমারা গ্রামের চিংবাইঅং মারমা ছেলে উসিপ্রু মারমা (৩৬) বলে জানা যায়।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে অগ্নিকান্ডে এক বসতবাড়ি পুড়ে ছাই

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!