নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৩২ জন

বান্দরবানে অনুষ্ঠিত সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা–২০২৫ 

Copy Link

প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা, শান্ত-নিবিড় পাহাড় ও নদীর মিলনস্থল বান্দরবান আজ শুধু পর্যটনের জন্য নয়—খেলাধুলার জন্যও এক অনন্য সম্ভাবনাময় জেলা। পাহাড়ি ও সমতলের মানুষের ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে এ জেলা দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে অসাধারণ অবদান রেখে চলেছে। তরুণ প্রজন্মকে সুস্থ, বলিষ্ঠ ও শৃঙ্খলাপরায়ণ করে গড়ে তোলার অন্যতম হাতিয়ার হলো খেলাধুলা।

এই প্রেক্ষাপটে, বান্দরবান সেনা জোনের আয়োজনে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন এবং সম্মিলিত ক্রিয়া পরিষদ বান্দরবানের সার্বিক সহযোগিতায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা–২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা ও ফানুস উত্তোলনের মাধ্যমে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা–২০২৫ এর শুভ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মাহমুদুল হাসান, পিএসসি, জোন কমান্ডার, বান্দরবান জোন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হুমায়ূন রশিদ (পিএসসি), নবাগত জোন কমান্ডার বান্দরবান সদর জোন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ শহীদুল্লাহ কায়সার, পিপিএম (বার), পুলিশ সুপার বান্দরবান পার্বত্য জেলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর এম এম ইয়া‌সিন আজিজ, সাব-জোন কমান্ডার, রোয়াংছড়ি উপজেলা ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি। যিনি শুধু একজন সেনা কর্মকর্তা নন, বরং বেসামরিক পরিমণ্ডলেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। শিক্ষা, সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা সর্বত্র প্রশংসিত।

এসময় আরো উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম বাচ্চু, সভাপতি বান্দরবান প্রেস ক্লাব, টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান জনাব রফিকুল আলম মামুন, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম রেজা, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল, সেক্রেটারি থুইসিং প্রু লুবু ও সদস্য ইমতিয়াজ আজাদ প্রমুখ।

প্রধান অতিথি জনাব শামীম আরা রিনি বলেন—”বান্দরবান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং তার সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির জন্য সমাদৃত। পাহাড়ি জনপদে সেনা রিজিয়নের এমন ক্রীড়ামূলক আয়োজন নিঃসন্দেহে এক অনন্য উদাহরণ। খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ, শৃঙ্খলাপরায়ণ ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।

আমি বান্দরবান সেনা রিজিয়ন, জোন সদর ও সম্মিলিত ক্রীড়া পরিষদকে ধন্যবাদ জানাই এ মহৎ আয়োজনের জন্য। আশা করি, সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্ট তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে, মাদক ও কুসংস্কার থেকে দূরে রেখে সুস্থ জীবনধারায় এগিয়ে দেবে। জয়-পরাজয় খেলাধুলার অংশ হলেও সবচেয়ে বড় জয় হলো ন্যায্য খেলা ও স্পোর্টসম্যানশিপ বজায় রাখা।”

আয়োজকরা জানিয়েছেন—বিশেষ অতিথি লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি, জোন কমান্ডার বান্দরবান জোনের দূরদর্শী নেতৃত্ব, বিচক্ষণতা, ক্রীড়াবান্ধব মানসিকতা এবং আপ্রাণ প্রচেষ্টায় এ টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়েছে। তাঁর গতিশীল নেতৃত্বে ও সদর জোনের সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে, যা নিঃসন্দেহে স্থানীয় ক্রীড়া চর্চাকে এগিয়ে নেবে।

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতা পাহাড়ি-সমতলের ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা–২০২৫ এর আনুষ্ঠানিক শুরু হয়ে আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে।

আজকের উদ্বোধনী খেলায় উভয় দল গোলশূন্য ড্র করে খেলার সমাপ্তি ঘটে।

এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে—বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সদর উপজেলা, রোয়াংছড়ি উপজেলা, রুমা উপজেলা, থানচি উপজেলা, আলীকদম উপজেলা এবং লামা উপজেলা।

উল্লেখ্য, ইতিপূর্বে উপজেলার অধীনস্থ ইউনিয়ন, ওয়ার্ড এবং পাড়াভিত্তিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে উপজেলার সেরা দলগুলো নিয়ে এই টুর্নামেন্টে আয়োজন চলছে।

আরো পড়ুন→ঘুমধুম সীমান্ত থেকে ৩০হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারী আটক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

Betssonbet — guía completa

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১০

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১১

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১২

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৩

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১৪

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৫

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৬

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১৭

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৮

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১৯

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

২০
error: Content is protected !!