শাকিব হোসেন, রাঙ্গামাটি
১৮ অক্টোবর ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০ জন

রাঙামাটির ৪৭ পূজামণ্ডপে ২৫ লাখ টাকা সরকারি অনুদান দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

Copy Link

 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার ৪৭টি পূজামণ্ডপের জন্য ২৫ লাখ টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনএক্স ভবনে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা এ অনুদান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, নন্দিতা দাস, ফারুক আহমেদ সাব্বির ও সাইরা চন্দ্রা চাকমা। এ ছাড়া বিভিন্ন দুর্গাপূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শারদীয় দুর্গোৎসব ঘিরে নিরাপত্তাব্যবস্থা নিয়ে আয়োজিত সমন্বয় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো বিষয়ে সন্দেহ বা অসংগতি দেখা দিলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষের অধিকার, উন্নয়ন এবং সম্প্রীতিময় সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

চেক বিতরণ শেষে প্রতিমন্ত্রী রাঙামাটি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

১

পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য জাতীয় সম্মাননা পেলেন রাঙামাটির সাইমুন ইসলাম

২

রাঙামাটির ৪৭ পূজামণ্ডপে ২৫ লাখ টাকা সরকারি অনুদান দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

৩

বিদ্যুৎ-নেটওয়ার্কসহ নানান জটিলতায় আটকে কুরুকপাতার অগ্রগতি

৪

সমাজসেবা অধিদপ্তর ও জেলা শিশু পরিবারের দায়িত্বে জসিম উদ্দিন তুষার

৫

রাঙামাটি সফরে ব্যস্ত সময় পার করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

৬

নাইক্ষ্যংছড়ি শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

৭

রুমায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ সদস্য উম্যাচিং ও রিয়াল দো বম

৮

দুর্গাপূজার নিরাপত্তায় বান্দরবান সেক্টরে বিজিবির ১২ প্লাটুন টহল, ৬ বেইজ ক্যাম্প

৯

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন বিভাগের দায়িত্বে রদবদল

১০

বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা আটক

১১

নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে দু-একটি পক্ষ: এমপি মাধবী মার্মা

১২

পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর

১৩

ফলোআপ ক্যাম্পে ফ্রি চক্ষু চিকিৎসা পেলো ১২২ রোগী, অপারেশনের জন্য শনাক্ত-২৫

১৪

আগামীকাল রাঙ্গামাটি সফরে আসছেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১৫

থানচিতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর বিজিবি

১৬

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-১

১৭

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম দিনেই পর্যটক মুখর সাজেক

১৮

রাঙ্গামাটির ১০ উপজেলায় এনসিপির কমিটি গঠন সম্পন্ন

১৯

শারদীয় দুর্গাপূজা ঘিরে নাইক্ষ্যংছড়িতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

২০
error: Content is protected !!