চনুমং মারমা, রুমা
২২ অক্টোবর ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১ জন

রুমায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

Copy Link

 

বান্দরবানের রুমা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক উদ্যোগে মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কারিগরি দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী হওয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রুমা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রশিক্ষণকেন্দ্রে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। বান্দরবানের রুমা ৩৬ জোনের সার্বিক ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

গত ৪ অক্টোবর শুরু হওয়া এ প্রশিক্ষণ কোর্সে মোট ১৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেককে সনদপত্র প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা ৩৬ জোনের উপ-অধিনায়ক মেজর মো. নেয়ামুল নাসির সিদ্দিকী। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আবুল বাদশা, রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা, রুমা বিএনবির সাবেক সভাপতি ইদ্রিস মিয়া, রুমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অংবাচিং মারমা, কোষাধ্যক্ষ উবাসিং মারমা এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চনুমং মারমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রশিক্ষণ চলাকালে তরুণদের মোবাইল ফোন মেরামত, রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দুর্গম এলাকার বেকার যুবসমাজকে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানানো হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এ ধরনের কারিগরি প্রশিক্ষণ স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, বেকারত্ব হ্রাস, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের কল্যাণ, দক্ষতা উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। রুমায় মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ কার্যক্রমও স্থানীয় তরুণদের দক্ষতা বিকাশ ও স্বাবলম্বী হওয়ার পথে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

১

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় মাহা ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সমন্বয়ের আহ্বান

২

স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা হয়: সেনাবাহিনী

৩

সাজেককে ঘিরে কী হচ্ছে? প্রশ্ন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

৪

সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি

৫

রুমায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

৬

সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর আটকে দিয়েছে অবরোধকারীরা

৭

পাহাড়ের মানুষের বিপদে-আপদে পাশে আছে বিজিবি: লে. কর্নেল ইয়াসির আরাফাত

৮

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে হামলার ঘটনায় তদন্তে পুলিশ

৯

সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে সচেতনতামূলক প্রচারণা

১০

খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম: জেলা পরিষদ সদস্য চ নু মং

১১

ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাঙামাটির ছেলে পুলিশ সদস্য তুহিন

১২

কেএসআই বান্দরবান-এর নতুন পরিচালক চ থুই ফ্রু

১৩

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সিমেন্ট

১৪

পাহাড়ে প্রবারণা পূর্ণিমা ঘিরে ফানুস তৈরিতে মেতেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা

১৫

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত-১৭

১৬

বান্দরবানে ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ উৎসব

১৭

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

১৮

পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য জাতীয় সম্মাননা পেলেন রাঙামাটির সাইমুন ইসলাম

১৯

রাঙামাটির ৪৭ পূজামণ্ডপে ২৫ লাখ টাকা সরকারি অনুদান দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

২০
error: Content is protected !!