নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০ জন

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সিমেন্ট

Copy Link
ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারের সিমেন্টের বস্তা কাঁধে নিয়ে পার হচ্ছেন পাচারকারীরা | ছবি: সংগ্রহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত দিয়ে সিমেন্ট, সার, খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মিয়ানমারে পাচারের অভিযোগ উঠেছে। এসব পণ্য মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে দাবি স্থানীয়দের। এ ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সম্প্রতি তুমব্রু সীমান্তের শূন্যরেখা-সংলগ্ন এলাকা দিয়ে কয়েকজনকে কাঁধে সাদা বস্তা নিয়ে মিয়ানমারের দিকে যেতে দেখা যায়—এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিটি ঘিরে সীমান্ত দিয়ে সিমেন্ট পাচারের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার স্থানীয় সংবাদকর্মী মাহমুদুল হাসান নিজের ফেসবুক প্রোফাইলে ছবিটি পোস্ট করে লেখেন, তুমব্রু সীমান্তে সিমেন্ট পাচার রোধে কঠোর জবাবদিহি নিশ্চিত করা জরুরি। তাঁর পোস্টে সিমেন্ট ক্রয়, পরিবহন ও সরবরাহের প্রতিটি ধাপে স্বচ্ছতা, যথাযথ যাচাই-বাছাই এবং সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

একই ছবি পোস্ট করে গ্লোবাল টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি আব্দুল হাকিম লেখেন, ঘুমধুম-তুমব্রু সীমান্তে নিত্যপণ্য পাচার নিয়ে উদ্বেগ বাড়ছে। তাঁর পোস্টে ঘুমধুম, তুমব্রু ও বাইশফাঁড়িসহ বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে সার, সিমেন্ট ও খাদ্যদ্রব্য পাচারের অভিযোগ তুলে ধরা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এসব পোস্টের মন্তব্যে দাবি করা হয়, তুমব্রু এলাকার বাঁশবাগানপাড়ার একটি মসজিদের নাম ব্যবহার করে একটি চক্র সিমেন্ট সংগ্রহ করছে। পরে সেই সিমেন্ট মসজিদ নির্মাণ বা সংস্কারকাজে ব্যবহার না করে সীমান্তের ওপারে পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, পাচার হওয়া সিমেন্ট দিয়ে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো শক্তিশালী বাঙ্কার নির্মাণ করছে। একই সঙ্গে খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচারের কারণে স্থানীয় বাজারে সরবরাহ সংকট তৈরি হওয়ার আশঙ্কাও করছেন তাঁরা।

স্থানীয়দের মতে, এসব অভিযোগের সত্যতা যাচাই করে পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রগুলোকে শনাক্ত করা জরুরি। পাশাপাশি সিমেন্ট ও অন্যান্য পণ্যের ক্রয়, পরিবহন এবং সরবরাহের ক্ষেত্রে যথাযথ নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

সীমান্ত দিয়ে পণ্য পাচার রোধে সংশ্লিষ্ট প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কার্যকর নজরদারি, পরিবহনব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন স্থানীয়রা। তাঁদের আশঙ্কা, অভিযোগগুলোর যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে একদিকে দেশের বাজারে পণ্য সরবরাহ বিঘ্নিত হতে পারে, অন্যদিকে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতিও ঝুঁকির মুখে পড়তে পারে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সিমেন্ট

১

পাহাড়ে প্রবারণা পূর্ণিমা ঘিরে ফানুস তৈরিতে মেতেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা

২

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত-১৭

৩

বান্দরবানে ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ উৎসব

৪

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

৫

পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য জাতীয় সম্মাননা পেলেন রাঙামাটির সাইমুন ইসলাম

৬

রাঙামাটির ৪৭ পূজামণ্ডপে ২৫ লাখ টাকা সরকারি অনুদান দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

৭

বিদ্যুৎ-নেটওয়ার্কসহ নানান জটিলতায় আটকে কুরুকপাতার অগ্রগতি

৮

সমাজসেবা অধিদপ্তর ও জেলা শিশু পরিবারের দায়িত্বে জসিম উদ্দিন তুষার

৯

রাঙামাটি সফরে ব্যস্ত সময় পার করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১০

নাইক্ষ্যংছড়ি শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

১১

রুমায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ সদস্য উম্যাচিং ও রিয়াল দো বম

১২

দুর্গাপূজার নিরাপত্তায় বান্দরবান সেক্টরে বিজিবির ১২ প্লাটুন টহল, ৬ বেইজ ক্যাম্প

১৩

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন বিভাগের দায়িত্বে রদবদল

১৪

বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা আটক

১৫

নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে দু-একটি পক্ষ: এমপি মাধবী মার্মা

১৬

পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর

১৭

ফলোআপ ক্যাম্পে ফ্রি চক্ষু চিকিৎসা পেলো ১২২ রোগী, অপারেশনের জন্য শনাক্ত-২৫

১৮

আগামীকাল রাঙ্গামাটি সফরে আসছেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১৯

থানচিতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর বিজিবি

২০
error: Content is protected !!