নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৮৩ জন

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

Copy Link

বান্দরবানে মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. নাসির (১৯) নামে এক আমবাগান শ্রমিক কে দা দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. মানিক (২৪) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টার দিকে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের ব্রিকফিল্ড বাজার এলাকার একটি আমবাগানে এ ঘটনা ঘটে।

নিহত নাসির কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। অভিযুক্ত মানিক চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, গত বুধবার আটজন শ্রমিক ইউসুফ ও আবছার নামে দুই ব্যবসায়ীর আমবাগানে কাজ করতে আসেন। বাগানে কাজ করার সময় মোবাইল ফোন ব্যবহার নিয়ে নাসির ও মানিকের মধ্যে প্রায়ই কথা-কাটাকাটি ও ঝগড়া হতো। অন্য শ্রমিকরা কয়েকবার তাদের বিরোধ মিটিয়ে দেন।

শুক্রবার বিকেলে আট শ্রমিক আমবাগানে গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজে বের হন। একপর্যায়ে নাসির ও মানিক অন্যদের থেকে কিছুটা এগিয়ে যান। বাগানের ভেতরে আবারও মোবাইল ফোন ব্যবহার নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় বাকি শ্রমিকরা অন্যদিকে কাজে ব্যস্ত ছিলেন।

শ্রমিকদের দাবি, একপর্যায়ে মানিক পেছন থেকে দা দিয়ে নাসিরের ঘাড়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই নাসিরের মৃত্যু হয়। পরে মানিক বাগান থেকে পালিয়ে পাশের জঙ্গলের দিকে চলে যায়।

আমবাগানের শ্রমিক ফারুক, রবিউল করিম, জাহেদুল ইসলাম, মীর কাশেম, দেলোয়ার হোসেন ও কায়ছার জানান, নাসির ও মানিকের মধ্যে আগে থেকেই মোবাইল ব্যবহার নিয়ে বিরোধ ছিল। তারা কয়েকবার তাদের ঝগড়া থামিয়ে মীমাংসা করে দিয়েছিলেন। শুক্রবার বিকেলে আবারও একই বিষয় নিয়ে বিরোধের জেরে নাসিরকে কুপিয়ে হত্যা করা হয়।

টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়াং ম্রো ও সদস্য মেংথাং ম্রো জানান, আমবাগানে কাজ করার সময় মোবাইল ব্যবহার নিয়ে দুই শ্রমিকের মধ্যে বিরোধের একপর্যায়ে একজন আরেকজনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

তারা আরও জানান, আমবাগানটি ২০ লাখ টাকায় পাঁচ বছরের জন্য ইউসুফ ও আবছার সওদাগরের কাছে ইজারা দেওয়া হয়েছিল।

বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ জানান, ঘটনাস্থল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

১

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

২

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৩

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

৪

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

৫

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

৬

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

৭

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

৮

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

১০

থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার উল্টে নিহিত দুই, আহত ৫

১১

জ্বালানি মূল্যবৃদ্ধিতে বান্দরবান ভ্রমণে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া

১২

আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিশুর প্রথম শিক্ষক মা, সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী

১৩

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১৪

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

১৫

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

১৬

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

১৭

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

১৯

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

২০
error: Content is protected !!