নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১০৫ জন

ঘুমধুম সীমান্ত থেকে ৩০হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারী আটক

Copy Link

বান্দরবান প্রতিনিধিঃ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির তুমব্রু মধ্যম পাড়া থেকে ৩৪ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পাচারকারীকে আটক করেছে তুমব্রু বিজিবির সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) রাত আনুমানিক দেরটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তুমব্রু সীমান্তের মধ্যপাড়া এলাকায় বিজিবি টহল জোরদার করে। এসময় মিয়ানমার দিক থেকে ০৩ জন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে এগিয়ে আসলে বিজিবি সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার সময় ০২ জন আসামীকে ইয়াবা ট্যাবলেট ও পাচারকাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয় বিজিবি।

ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামীরা হল: নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির তুমব্রু মধ্যম পাড়ার বক্তার আহাম্মদের পুত্র মোঃ আরপান অপি (১৯) অপর ব্যাক্তি কুতুপালং ক্যাম্প-৭, ব্লক-সি-১১- এর বাসিন্দা আবুল বাসার এর পুত্র মোঃ জিয়াবুল হক (৩৬)।

কক্সবাজার ব্যাটালিয়নের ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীদেরকে ইয়াবা ও মোবাইলসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতে পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম পক্রিয়াধীন। বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অধিনায়ক আরো বলেন,পালাতক মাদক চোরা কারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানান।

উল্লেখ্য: কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসী ও নাইক্ষ্যংছড়ি’র মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সুশিল সমাজ।

আরো পড়ুন→বান্দরবানে জলবায়ু সংলাপ, উঠে এলো পাহাড়ের দাবি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

Betssonbet — guía completa

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১০

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১১

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১২

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৩

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১৪

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৫

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৬

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১৭

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৮

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১৯

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

২০
error: Content is protected !!