নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৯ জন

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

Copy Link

বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় আয়োজিত ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

পুরুষ বিভাগের গ্র্যান্ড ফাইনালে বান্দরবান সদর উপজেলা দল ১–০ গোলে আলীকদম উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে উভয় দলের খেলোয়াড়রা নৈপুণ্য ও ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দেন।

এদিকে নারী বিভাগের গ্র্যান্ড ফাইনালে থানচি উপজেলা নারী দল চ্যাম্পিয়ন এবং বান্দরবান সদর উপজেলা নারী দল রানার্সআপ হয়েছে। পুরুষ বিভাগে বান্দরবান সদর উপজেলা দল চ্যাম্পিয়ন ও আলীকদম উপজেলা দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টজুড়ে নারী ও পুরুষ দলের খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

গ্র্যান্ড ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন ও কমান্ডার, ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান।

এ সময় উপস্থিত ছিলেন কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি, বিজিবি সেক্টর কমান্ডার; মাম্যাচিং, চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ; প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই; লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি, ভারপ্রাপ্ত জোন কমান্ডার, বান্দরবান সদর জোন; মো. সানিউল ফেরদৌস, জেলা প্রশাসক, বান্দরবান; মেজর পারভেজ রহমান, জিএসও-২, বান্দরবান রিজিয়ন; অরূপ রতন পাল, জেলা আনসার কমান্ড্যান্ট; মো. ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); আমিনুল ইসলাম বাচ্চু, সভাপতি, বান্দরবান প্রেস ক্লাব; মো. রেজাউল করিম, জেলা ক্রীড়া অফিসার এবং আজহারুল ইসলাম বাবুল, সভাপতি, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।টুর্নামেন্টে নারী বিভাগে সেরা গোলকিপার নির্বাচিত হন রিংকি মারমা। সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান মাপ্রুচিং মারমা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দীপা চাকমা।

পুরুষ বিভাগে সেরা গোলকিপারের পুরস্কার পান ইমন বড়ুয়া। সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন মো. জাফর। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পান মো. জাফর।বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় আয়োজিত ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ বান্দরবানের ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়েছে।

উৎসবমুখর পরিবেশে গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!