পাহাড়কন্ঠ ডেস্ক
৩০ আগস্ট ২০২৬, ১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৩২ জন

সিএইচটি সম্প্রীতি জোটের মুখপাত্র পাইশিখই মারমা বহিষ্কার

Copy Link

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের গৃহীত সিদ্ধান্ত অমান্য এবং অভ্যন্তরীণ ঐক্য ও সাংগঠনিক পরিবেশ বিনষ্টকারী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিএইচটি সম্প্রীতি জোটের মুখপাত্র পাইশিখই মার্মাকে সংগঠনের সকল ধরনের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) সিএইচটি সম্প্রীতি জোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।আদেশে বলা হয়েছে, পাইশিখই মার্মার বিরুদ্ধে সংগঠনের গৃহীত সিদ্ধান্ত ও সাংগঠনিক শৃঙ্খলা অমান্য, সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য ও পরিবেশ বিনষ্টকারী কর্মকাণ্ডে সম্পৃক্ততা, অনুমোদিত সিদ্ধান্তের পরিপন্থী কার্যক্রম পরিচালনা, সদস্যদের মধ্যে বিভ্রান্তি ও অনৈক্য সৃষ্টি এবং সংগঠনের ভাবমূর্তি ও স্বার্থবিরোধী আচরণের অভিযোগ রয়েছে।এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সংগঠনের গঠনতন্ত্রের ৫.২ ধারা অনুযায়ী অদ্য থেকে পাইশিখই মার্মাকে সিএইচটি সম্প্রীতি জোটের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সকল ধরনের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।সিএইচটি সম্প্রীতি জোট কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং শাক ও সদস্য সচিব ইখতিয়ার ইমন স্বাক্ষরিত পৃথক আদেশক্রমে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।আদেশের শেষে সংগঠনের পক্ষ থেকে ‘মাতৃভূমি জিন্দাবাদ, পার্বত্য চৌদ্দ জাতি দীর্ঘজীবী হউক’ স্লোগান উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!