নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৪ জন

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

Copy Link

মোহাম্মদ শাকিব হোসেন, রাঙ্গামাটিঃ রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে কাউখালী উপজেলা একাদশকে ৩১-২৪ পয়েন্টে পরাজিত করে প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জুরাছড়ি উপজেলা একাদশ।

রোববার (৪ অক্টোবর) সকালে রাঙামাটি জেলার কুমার সমিত রায় জিমনেসিয়াম হলরুমে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, সাবেক শিক্ষা কর্মকর্তা অঞ্জলিকা খীসাসহ সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দীপু বলেন, পাহাড়ের নারীদের খেলাধুলায় এগিয়ে নিতে এ আয়োজন নতুন একটি দিগন্তের উন্মোচন করেছে। সঠিক চর্চা ও সুযোগ পেলে রাঙামাটির মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও দেশের মুখ উজ্জ্বল করতে পারবে। ক্রীড়াঙ্গনের এ ধারাবাহিকতা বজায় রাখতে জেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, প্রমীলা কাবাডি টুর্নামেন্ট কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি পাহাড়ি-বাঙালি মেয়েদের আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে।

টুর্নামেন্টে রাঙামাটি জেলার ১০টি উপজেলা থেকে ১০টি প্রমীলা কাবাডি দল অংশ নেয়। প্রতিযোগিতার ফাইনালে জুরাছড়ি উপজেলা একাদশ ও কাউখালী উপজেলা একাদশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। খেলায় ৩১-২৪ পয়েন্টে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে জুরাছড়ি উপজেলা একাদশ।খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

১

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

২

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৩

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

৪

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

৫

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

৬

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

৭

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

৮

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

১০

থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার উল্টে নিহিত দুই, আহত ৫

১১

জ্বালানি মূল্যবৃদ্ধিতে বান্দরবান ভ্রমণে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া

১২

আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিশুর প্রথম শিক্ষক মা, সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী

১৩

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১৪

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

১৫

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

১৬

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

১৭

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

১৯

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

২০
error: Content is protected !!