আরাফাত খাঁন
২২ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩ জন

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় মাহা ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সমন্বয়ের আহ্বান

Copy Link

 

মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব মাহা ওয়াগোয়াই পোয়ে ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপনে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সম্মেলনকক্ষে বান্দরবান জেলা উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে  চ নু মং বলেন, “আমরা উৎসবের বিভাজন দূর করে একযোগে ও ঐক্যবদ্ধভাবে ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সম্মত আছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, স্বঘোষিত একটি কমিটি আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করছে।”

তিনি আরও বলেন, “সম্প্রীতির বান্দরবানে আমরা কোনো ধরনের সংঘাত, বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা চাই না। সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উৎসব পালন করতে পারেন এবং বান্দরবানের দীর্ঘদিনের সম্প্রীতি অটুট থাকে, সেটাই আমাদের প্রত্যাশা।”

চ নু মং জানান, এর আগে মাহা সাংগ্রাই উৎসবেও দুটি পক্ষের পৃথকভাবে উদযাপনের উদ্যোগকে কেন্দ্র করে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সে সময় প্রশাসনের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে সামাজিক সম্প্রীতি রক্ষার্থে তাঁরা উৎসব উদযাপন থেকে সরে দাঁড়িয়েছিলেন।

তিনি বলেন, এ বছর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, উভয় পক্ষ সমন্বিতভাবে উৎসবের আয়োজন করবে। তবে অপর কমিটি এ প্রস্তাবে সম্মত হয়নি বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বান্দরবান জেলা উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ছয় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামী ২৬ অক্টোবর শেষ হবে মাহা ওয়াগোয়াই পোয়ে ও শুভ প্রবারণা পূর্ণিমার আয়োজন।

কর্মসূচির অংশ হিসেবে ২১ অক্টোবর বিকেলে হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ অক্টোবর বিকেলে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। ২৫ অক্টোবর সকাল ৫টায় আয়োজন করা হবে ম্যারাথন প্রতিযোগিতা। একই দিন বিকেল ৩টায় দায়ক-দায়িকা ও সর্বসাধারণের পূজার উদ্দেশ্যে মঙ্গল রথযাত্রা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ২৬ অক্টোবর সকাল ৫টায় বিহারের পূজার উদ্দেশ্যে মঙ্গল রথযাত্রা, সন্ধ্যা ৬টায় মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও চুলামণি জাদির উদ্দেশ্যে ফানুস উত্তোলন এবং সন্ধ্যা ৭টায় বিভিন্ন পাড়াভিত্তিক পিঠা তৈরির উৎসবের মধ্য দিয়ে এবারের আয়োজনের সমাপ্তি ঘটবে।

সংবাদ সম্মেলনে বান্দরবান জেলা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উ ক্য সিং মার্মা, কিকিউ মার্মা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. এন এ জাকিরসহ উৎসব উদযাপন পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

১

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় মাহা ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সমন্বয়ের আহ্বান

২

স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা হয়: সেনাবাহিনী

৩

সাজেককে ঘিরে কী হচ্ছে? প্রশ্ন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

৪

সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি

৫

রুমায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

৬

সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর আটকে দিয়েছে অবরোধকারীরা

৭

পাহাড়ের মানুষের বিপদে-আপদে পাশে আছে বিজিবি: লে. কর্নেল ইয়াসির আরাফাত

৮

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে হামলার ঘটনায় তদন্তে পুলিশ

৯

সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে সচেতনতামূলক প্রচারণা

১০

খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম: জেলা পরিষদ সদস্য চ নু মং

১১

ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাঙামাটির ছেলে পুলিশ সদস্য তুহিন

১২

কেএসআই বান্দরবান-এর নতুন পরিচালক চ থুই ফ্রু

১৩

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সিমেন্ট

১৪

পাহাড়ে প্রবারণা পূর্ণিমা ঘিরে ফানুস তৈরিতে মেতেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা

১৫

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত-১৭

১৬

বান্দরবানে ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ উৎসব

১৭

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

১৮

পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য জাতীয় সম্মাননা পেলেন রাঙামাটির সাইমুন ইসলাম

১৯

রাঙামাটির ৪৭ পূজামণ্ডপে ২৫ লাখ টাকা সরকারি অনুদান দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

২০
error: Content is protected !!