আরাফাত খাঁন
৩১ অক্টোবর ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৬ জন

রোয়াংছড়ির আন্তা পাড়া আনন্দ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

Copy Link

 

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের আন্তা পাড়া আনন্দ বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। এসময় বিহার ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য চ নু মং

শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য চ নু মং। প্রধান ধর্মালোচক ছিলেন চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. জিনবোধি মহাথের। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মার্মা, সাবেক চেয়ারম্যান শম্ভু কুমার তঞ্চঙ্গ্যা  প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াংছড়ির নোয়াপতং এলাকার খায়াম্রং পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত কবিদা মহাথের।

অনুষ্ঠানের প্রথম পর্বে বৌদ্ধ ভিক্ষু সংঘকে সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, পিণ্ডদান ও বিবিধ দান করা হয়। দ্বিতীয় পর্বে কঠিন চীবর উৎসর্গ, কল্পতরু দান ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধর্মীয় আলোচনায় ড. জিনবোধি মহাথের অশান্ত বিশ্বে শান্তি, সম্প্রীতি ও সুখ প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করেন। তিনি বৌদ্ধ ধর্মের শিক্ষা অনুসরণ করে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথি চ নু মং বলেন, বৌদ্ধ বিহার ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও সম্প্রীতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তা পাড়া আনন্দ বৌদ্ধ বিহারের উন্নয়নে পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করবেন বলে তিনি আশ্বাস দেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সবার মঙ্গল ও কল্যাণ কামনা করেন।

পরে ফানুস উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়। আন্তা পাড়া আনন্দ বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ এ উৎসবের আয়োজন করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার ঘটনায় ২৮ নাগরিকের নিন্দা

১

রোয়াংছড়ির আন্তা পাড়া আনন্দ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

২

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হিসাব-সহকারীর কমিশন বাণিজ্য

৩

পার্বত্য চট্টগ্রামে নারী মুক্তির আন্দোলন বিস্তৃত করার আহ্বান

৪

কাঞ্চন মালা তঞ্চঙ্গ্যার প্রয়াণে কে এস মং এর গভীর শোক প্রকাশ

৫

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে এইচএসসিতে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন

৬

সাংবাদিক ও সমাজকর্মী উজ্জল তঞ্চঙ্গ্যার মায়ের পরলোকগমন

৭

রাঙ্গামাটির স্বর্ণটিলায় প্রথমবারের মতো চালু হলো ‘পবিত্র সিরাতুল মুস্তাকিম’

৮

আলীকদমে ১৪ বছরের কিশোরীর মৃত্যু ঘিরে রহস্য

৯

রাঙামাটিতে এই প্রথমবার উদয়ন ক্লাবের ইউএফএল সিজন ওয়ানে নিলামে দল গঠন

১০

বান্দরবানে ২২ কোটি টাকার ইয়াবা ধ্বংস করল বিজিবি

১১

রাঙামাটিতে ক্ষতিপূরণ পেতে জাল উত্তরাধিকার সনদ প্রদর্শন, আটক-১

১২

পাহাড় কণ্ঠে সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারটির পাশে পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল

১৩

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়

১৪

নাইক্ষ্যংছড়িতে ডিজিটাল ইউনিয়ন পরিষদ সিস্টেম চালু

১৫

সেনেগালে যুব অলিম্পিক গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বান্দরবানের নয়ন ত্রিপুরা

১৬

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ

১৭

বান্দরবান প্রেস ক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ মোঃ ইসহাক

১৮

নাইক্ষ্যংছড়িতে মাদক, কিশোর গ্যাং ও চুরি প্রতিরোধ নিয়ে আলোচনা

১৯

বান্দরবান সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান প্রশিন তঞ্চঙ্গ্যা

২০
error: Content is protected !!