আরাফাত খাঁন
২৯ অক্টোবর ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯ জন

পাহাড় কণ্ঠে সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারটির পাশে পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল

Copy Link

 

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্নার মর্মান্তিক চিত্র সম্প্রতি আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন গণমাধ্যমে উক্ত পরিবারকে নিয়ে সংবাদ প্রকাশ করা হলে পরবর্তীতে চরম ক্ষুধা, দারিদ্র্য আর অনিশ্চয়তায় জর্জরিত এই দুর্গত পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল।

বান্দরবান বান্দরবান সদর উপজেলার হাফেজঘোনা এলাকার রুমা স্টেশনের ওপরে বননিবাস হিল রিসোর্ট এলাকায় বসবাসরত লাচিং মারমার তিন সদস্যের পরিবারের দিন কাটছিল অত্যন্ত মানবেতরভাবে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। অন্যদিকে, শারীরিক প্রতিবন্ধী একটি সন্তানকে দেখভাল করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন তার মা। ঘরে খাবার তো দূরের কথা, মাথা গোঁজার মতো নিরাপদ একটি ছাদও তাদের নেই। অনাহার, অর্ধাহার আর রোদ-বৃষ্টির সঙ্গে লড়াই করতে করতে পরিবারটির বুকফাটা আর্তনাদ চার দেওয়ালের মাঝেই বন্দি ছিল।

সম্প্রতি অসহায় এই পরিবারের মানবেতর জীবনের গল্প পাহাড় কন্ঠ ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। খবর পেয়ে কালক্ষেপণ না করে ছুটে যান পিসিসিপি বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল। এসময় তিনি তৎক্ষণিক সহয়তায় হাত বাড়িয়ে পরিবারটির পাশে দাঁড়ান এবং পরিবারটি যেন ভবিষ্যতে কারো করুণার পাত্র না হয়ে নিজে দাঁড়িয়ে চলতে পারে, সেজন্য তাদের ব্যবসা পরিচালনার জন্য মালামাল ও পুঁজি কিনে দেন।

পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল বলেন, “শুধু কিছুদিনের চাল-ডাল দিয়ে সাময়িক সাহায্য করা যায়, কিন্তু স্থায়ী সমাধান হয় না। তাই ওই পরিবারটি যেন স্বাবলম্বী হয়ে উঠতে পারে এবং নিজেদের মেহনতে সংসার চালাতে পারে, সেজন্য আমরা তাদের ব্যবসার জন্য প্রয়োজনীয় মালামাল তুলে দিয়েছি। সমাজের বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে কোনো মাকেই আর এমন অসহায়ত্বে দিন কাটাতে হবে না।”

ছাত্রনেতার এই সময়োপযোগী ও দূরদর্শী মানবিক উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ ও সচেতন মহল অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, আসিফ ইকবালের এই পদক্ষেপ সমাজে তরুণ সমাজ ও যুবকদের জন্য এক উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে ২২ কোটি টাকার ইয়াবা ধ্বংস করল বিজিবি

১

রাঙামাটিতে ক্ষতিপূরণ পেতে জাল উত্তরাধিকার সনদ প্রদর্শন, আটক-১

২

পাহাড় কণ্ঠে সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারটির পাশে পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল

৩

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়

৪

নাইক্ষ্যংছড়িতে ডিজিটাল ইউনিয়ন পরিষদ সিস্টেম চালু

৫

সেনেগালে যুব অলিম্পিক গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বান্দরবানের নয়ন ত্রিপুরা

৬

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ

৭

বান্দরবান প্রেস ক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ মোঃ ইসহাক

৮

নাইক্ষ্যংছড়িতে মাদক, কিশোর গ্যাং ও চুরি প্রতিরোধ নিয়ে আলোচনা

৯

বান্দরবান সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান প্রশিন তঞ্চঙ্গ্যা

১০

রুমায় মিজোরাম ফেরত বম পরিবার পেল সেনাবাহিনীর সহায়তা

১১

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে মারমা সম্প্রদায়ের ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ উদযাপিত

১২

লামায় বজ্রপাতে শিশুসহ নিহত–২

১৩

প্রবারণা পূর্ণিমা ঘিরে পাহাড় জুড়ে উৎসবের আমেজ

১৪

বান্দরবানের রক সংগীতে নতুন সংযোজন কনসেনসাসের প্রথম গান ‘অঞ্জনা’

১৫

বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

১৭

থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম, ইউএনও ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

১৮

সাজেকের ঘটনায় ভোর হলেই পার্বত্য দুই জেলায় অর্ধদিবস সড়ক অবরোধ

১৯

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

২০
error: Content is protected !!