পাহাড় কন্ঠ ডেস্ক:
৩১ অক্টোবর ২০২৬, ১:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে এইচএসসিতে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন

Copy Link

বান্দরবানের শিক্ষাপ্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফল অনুযায়ী,মোট ৬০ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে ১৭ জন পেয়েছেন জিপিএ-৫।

প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফলের তালিকা অনুযায়ী, বিজ্ঞান বিভাগের ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন জিপিএ-৫ এবং ৯ জন এ গ্রেড পেয়েছেন।ব্যবসায় শিক্ষা বিভাগের ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ-৫ এবং ৮ জন এ গ্রেড অর্জন করেছেন।

অন্যদিকে,মানবিক বিভাগের ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন জিপিএ-৫,২৫ জন এ গ্রেড এবং একজন এ-মাইনাস গ্রেড পেয়েছেন।

সামগ্রিক ফলাফলে দেখা যায়,৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন জিপিএ-৫,৪২ জন এ গ্রেড এবং একজন এ-মাইনাস গ্রেড অর্জন করেছেন।ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশে।

এ সাফল্যে শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতা এ অর্জনে ভূমিকা রেখেছে বলে আশা করা যায়।

প্রতিষ্ঠানটির প্রকাশিত সাফল্যবার্তায় শিক্ষার্থীদের এই অর্জনের পেছনে সময়,শ্রম,মেধা ও অর্থ দিয়ে সহযোগিতা করা সম্মানিত দাতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের এই ফলাফল প্রতিষ্ঠানটির শিক্ষাকার্যক্রমে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে এইচএসসিতে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন

১

সাংবাদিক ও সমাজকর্মী উজ্জল তঞ্চঙ্গ্যার মায়ের পরলোকগমন

২

রাঙ্গামাটির স্বর্ণটিলায় প্রথমবারের মতো চালু হলো ‘পবিত্র সিরাতুল মুস্তাকিম’

৩

আলীকদমে ১৪ বছরের কিশোরীর মৃত্যু ঘিরে রহস্য

৪

রাঙামাটিতে এই প্রথমবার উদয়ন ক্লাবের ইউএফএল সিজন ওয়ানে নিলামে দল গঠন

৫

বান্দরবানে ২২ কোটি টাকার ইয়াবা ধ্বংস করল বিজিবি

৬

রাঙামাটিতে ক্ষতিপূরণ পেতে জাল উত্তরাধিকার সনদ প্রদর্শন, আটক-১

৭

পাহাড় কণ্ঠে সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারটির পাশে পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল

৮

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়

৯

নাইক্ষ্যংছড়িতে ডিজিটাল ইউনিয়ন পরিষদ সিস্টেম চালু

১০

সেনেগালে যুব অলিম্পিক গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বান্দরবানের নয়ন ত্রিপুরা

১১

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ

১২

বান্দরবান প্রেস ক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ মোঃ ইসহাক

১৩

নাইক্ষ্যংছড়িতে মাদক, কিশোর গ্যাং ও চুরি প্রতিরোধ নিয়ে আলোচনা

১৪

বান্দরবান সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান প্রশিন তঞ্চঙ্গ্যা

১৫

রুমায় মিজোরাম ফেরত বম পরিবার পেল সেনাবাহিনীর সহায়তা

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে মারমা সম্প্রদায়ের ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ উদযাপিত

১৭

লামায় বজ্রপাতে শিশুসহ নিহত–২

১৮

প্রবারণা পূর্ণিমা ঘিরে পাহাড় জুড়ে উৎসবের আমেজ

১৯

বান্দরবানের রক সংগীতে নতুন সংযোজন কনসেনসাসের প্রথম গান ‘অঞ্জনা’

২০
error: Content is protected !!