আরাফাত খাঁন
২৭ অক্টোবর ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৪ জন

বান্দরবান সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান প্রশিন তঞ্চঙ্গ্যা

Copy Link

 

বান্দরবান সদর উপজেলার ৩নং সদর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন পল্লী চিকিৎসক প্রশিন তঞ্চঙ্গ্যা। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখতে চান তিনি।

প্রশিন তঞ্চঙ্গ্যা বলেন, দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসক হিসেবে মানুষের সেবা করে আসছি। মানুষের পাশে থাকা এবং এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখার স্বপ্ন থেকেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে দলমত, ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই।

তিনি আরও বলেন, ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকার বিভিন্ন পাড়ায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে তাঁদের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে প্রশিন তঞ্চঙ্গ্যা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সাধারণ মানুষেরও জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হবে।

তিনি মনে করেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব। প্রশিন তঞ্চঙ্গ্যা আসন্ন নির্বাচনে এলাকাবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান প্রেস ক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ মোঃ ইসহাক

১

নাইক্ষ্যংছড়িতে মাদক, কিশোর গ্যাং ও চুরি প্রতিরোধ নিয়ে আলোচনা

২

বান্দরবান সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান প্রশিন তঞ্চঙ্গ্যা

৩

রুমায় মিজোরাম ফেরত বম পরিবার পেল সেনাবাহিনীর সহায়তা

৪

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে মারমা সম্প্রদায়ের ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ উদযাপিত

৫

লামায় বজ্রপাতে শিশুসহ নিহত–২

৬

প্রবারণা পূর্ণিমা ঘিরে পাহাড় জুড়ে উৎসবের আমেজ

৭

বান্দরবানের রক সংগীতে নতুন সংযোজন কনসেনসাসের প্রথম গান ‘অঞ্জনা’

৮

বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

৯

পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

১০

থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম, ইউএনও ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

১১

সাজেকের ঘটনায় ভোর হলেই পার্বত্য দুই জেলায় অর্ধদিবস সড়ক অবরোধ

১২

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

১৩

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় মাহা ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সমন্বয়ের আহ্বান

১৪

স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা হয়: সেনাবাহিনী

১৫

সাজেককে ঘিরে কী হচ্ছে? প্রশ্ন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

১৬

সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি

১৭

রুমায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

১৮

সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর আটকে দিয়েছে অবরোধকারীরা

১৯

পাহাড়ের মানুষের বিপদে-আপদে পাশে আছে বিজিবি: লে. কর্নেল ইয়াসির আরাফাত

২০
error: Content is protected !!