জাহাঙ্গীর কাজল, নাইক্ষ্যংছড়ি
২৮ অক্টোবর ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

নাইক্ষ্যংছড়িতে ডিজিটাল ইউনিয়ন পরিষদ সিস্টেম চালু

Copy Link

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ডিজিটাল ইউনিয়ন পরিষদ সিস্টেমের উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম আধুনিকায়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান।

কর্মসূচিতে ডিজিটাল ইউনিয়ন পরিষদ সিস্টেমের বিভিন্ন কার্যক্রম, ব্যবহারপদ্ধতি এবং ইউনিয়ন পর্যায়ে নাগরিক সেবা প্রদানে তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ব্যবস্থার মাধ্যমে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম সহজীকরণ, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করা সম্ভব। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নাগরিক সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

প্রশিক্ষণে ডিজিটাল ইউনিয়ন পরিষদ সিস্টেম বাস্তবায়নের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ইনোভেশন আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী খুরশিদ আলম সিস্টেমটির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, এ প্রযুক্তি ব্যবহারের ফলে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা ও তথ্য ব্যবস্থাপনা আরও সহজ ও গতিশীল হবে। এতে নাগরিকদের সময় সাশ্রয়ের পাশাপাশি সেবা গ্রহণের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

‘ভাবনায় নতুনত্ব, হাতের মুঠোয় সব তথ্য’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তির মাধ্যমে স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা সহজীকরণ ও তথ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে।

কর্মসূচিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা নজরুল ইসলাম, দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, ডিজিটাল ইউনিয়ন পরিষদ সিস্টেম কার্যকরভাবে বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা প্রদানে গতি আসবে। পাশাপাশি তথ্য সংরক্ষণ, দাপ্তরিক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হবে।

 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়

১

নাইক্ষ্যংছড়িতে ডিজিটাল ইউনিয়ন পরিষদ সিস্টেম চালু

২

সেনেগালে যুব অলিম্পিক গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বান্দরবানের নয়ন ত্রিপুরা

৩

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ

৪

বান্দরবান প্রেস ক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ মোঃ ইসহাক

৫

নাইক্ষ্যংছড়িতে মাদক, কিশোর গ্যাং ও চুরি প্রতিরোধ নিয়ে আলোচনা

৬

বান্দরবান সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান প্রশিন তঞ্চঙ্গ্যা

৭

রুমায় মিজোরাম ফেরত বম পরিবার পেল সেনাবাহিনীর সহায়তা

৮

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে মারমা সম্প্রদায়ের ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ উদযাপিত

৯

লামায় বজ্রপাতে শিশুসহ নিহত–২

১০

প্রবারণা পূর্ণিমা ঘিরে পাহাড় জুড়ে উৎসবের আমেজ

১১

বান্দরবানের রক সংগীতে নতুন সংযোজন কনসেনসাসের প্রথম গান ‘অঞ্জনা’

১২

বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩

পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

১৪

থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম, ইউএনও ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

১৫

সাজেকের ঘটনায় ভোর হলেই পার্বত্য দুই জেলায় অর্ধদিবস সড়ক অবরোধ

১৬

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

১৭

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় মাহা ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সমন্বয়ের আহ্বান

১৮

স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা হয়: সেনাবাহিনী

১৯

সাজেককে ঘিরে কী হচ্ছে? প্রশ্ন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

২০
error: Content is protected !!