আরাফাত খাঁন
৩১ অক্টোবর ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হিসাব-সহকারীর কমিশন বাণিজ্য

Copy Link

 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল শাখার হিসাব–সহকারী মো. মামুনুর রশীদ সরকার কমিশনের নামে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয় ঠিকাদারদের।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক থানজামা লুসাইকে দায়িত্ব দেয়া হয়। থানজামা লুসাই পরিষদে যোগদানের পর তার সাথে সক্ষতা গড়ে তুলেন মামুন। সেই সুযোগে থানজামা লুসাইয়ের নাম ব্যবহার করে জুন ফাইনালসহ পুরো সময় জুড়ে কমিশনের নামে চাঁদাবাজি করে যান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত ১০ জন স্থানীয় ঠিকাদার জানান, প্রকৌশল শাখার হিসাব–সহকারী মো. মামুনুর রশীদ সরকার নির্মাণকাজের বিল পরিশোধের সময় চেয়ারম্যান নাম ব্যবহার করে ঠিকাদারদের ওপর কমিশনের জন্যে চাপ সৃষ্টি করেন। তাঁদের অভিযোগ, প্রতিটি কাজের বিল থেকে তিনি দের শতাংশ হারে কমিশন আদায় করেন। এছাড়া জুন মাসকে কেন্দ্র করে ‘জুন ফাইনাল’-এর অজুহাতে কমিশনের পরিমাণ আরও বাড়িয়ে আদায়ের অভিযোগও তোলেন ঠিকাদাররা।

ঠিকাদারদের দাবি, কমিশন দিতে অস্বীকৃতি জানালে বা নির্ধারিত পরিমাণের কম দিলে পরবর্তীতে বিভিন্ন অজুহাত দেখিয়ে কাজের ফাইল আটকে রাখা হয়। তাদের আরও অভিযোগ, মন্ত্রণালয় থেকে বরাদ্দ আনার কথা বলে অতিরিক্ত আধা শতাংশ কমিশনও নিয়ে থাকেন এই মামুন।

এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হিসাব–সহকারী মো. মামুনুর রশীদ সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি প্রতিদিন ওভারটাইম করি, কিন্তু সরকার আমাকে ওভারটাইমের কোনো বেতন দেয় না। এরপরও কেউ যদি আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করে, তাহলে বিষয়টি আমার জন্য অত্যন্ত দুঃখজনক। বান্দরবানের সিনিয়র সাংবাদিকরা আমাকে চিনে আপনি তাদের থেকে আমার ব্যাপারে খোজ নেন।”

এইদিকে পরিষদের একটি সূত্রের দাবি, হিসাব সহকারীর চাকরি পাওয়ার পর মামুনের আঙুল ফুলে কলা গাছ হয়েছে। তিনি হঠাৎ বনে গেছেন অটেল

সম্পদের মালিক। বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুলতান পুর এলাকায় বিশাল পুকুরসহ কিনেছেন জমি। পৌর শহরের কালঘাটা বীর বাহাদুর নগর এলাকায় ৪০ শতক জমি রয়েছে তার। ৬ মাস পরপরই বদলান ব্যবহারের মোটরসাইকেল। এখন সাধারণ কর্মচারী কিভাবে এত সম্পদের মালিক হলো এই নিয়ে চলছে জেলা জুড়ে নানান আলোচনা সমালোচনা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার ঘটনায় ২৮ নাগরিকের নিন্দা

১

রোয়াংছড়ির আন্তা পাড়া আনন্দ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

২

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হিসাব-সহকারীর কমিশন বাণিজ্য

৩

পার্বত্য চট্টগ্রামে নারী মুক্তির আন্দোলন বিস্তৃত করার আহ্বান

৪

কাঞ্চন মালা তঞ্চঙ্গ্যার প্রয়াণে কে এস মং এর গভীর শোক প্রকাশ

৫

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে এইচএসসিতে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন

৬

সাংবাদিক ও সমাজকর্মী উজ্জল তঞ্চঙ্গ্যার মায়ের পরলোকগমন

৭

রাঙ্গামাটির স্বর্ণটিলায় প্রথমবারের মতো চালু হলো ‘পবিত্র সিরাতুল মুস্তাকিম’

৮

আলীকদমে ১৪ বছরের কিশোরীর মৃত্যু ঘিরে রহস্য

৯

রাঙামাটিতে এই প্রথমবার উদয়ন ক্লাবের ইউএফএল সিজন ওয়ানে নিলামে দল গঠন

১০

বান্দরবানে ২২ কোটি টাকার ইয়াবা ধ্বংস করল বিজিবি

১১

রাঙামাটিতে ক্ষতিপূরণ পেতে জাল উত্তরাধিকার সনদ প্রদর্শন, আটক-১

১২

পাহাড় কণ্ঠে সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারটির পাশে পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল

১৩

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়

১৪

নাইক্ষ্যংছড়িতে ডিজিটাল ইউনিয়ন পরিষদ সিস্টেম চালু

১৫

সেনেগালে যুব অলিম্পিক গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বান্দরবানের নয়ন ত্রিপুরা

১৬

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ

১৭

বান্দরবান প্রেস ক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ মোঃ ইসহাক

১৮

নাইক্ষ্যংছড়িতে মাদক, কিশোর গ্যাং ও চুরি প্রতিরোধ নিয়ে আলোচনা

১৯

বান্দরবান সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান প্রশিন তঞ্চঙ্গ্যা

২০
error: Content is protected !!