নজরুল ইসলাম
৩০ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৬ জন

আলীকদমে ১৪ বছরের কিশোরীর মৃত্যু ঘিরে রহস্য

Copy Link

 

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল; মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের উদ্যোগ

বান্দরবানের আলীকদমে রোজিনা বেগম (১৪) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে আলীকদম সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঠান্ডা মিস্ত্রিপাড়ায় এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ির জন্য পানি আনতে গিয়ে ফেরার পথে হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যায় রোজিনা। পরে স্থানীয়রা তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, রোজিনা দীর্ঘদিন ধরে রক্তশূন্যতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিল। তার মধ্যে কথিত জিন-আসরের প্রভাব রয়েছে বলেও ধারণা করতেন স্বজনরা। প্রায় দেড় মাস আগে ১৮ বছর বয়সী এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়েছিল।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. শোয়াইব মাহমুদ আবীর জানান, হাসপাতালে আনার আগেই কিশোরীর মৃত্যু হয়েছিল। ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু।

আলীকদম থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত প্রতিবেদন ও পুলিশি তদন্তের পরই কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে এইচএসসিতে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন

১

সাংবাদিক ও সমাজকর্মী উজ্জল তঞ্চঙ্গ্যার মায়ের পরলোকগমন

২

রাঙ্গামাটির স্বর্ণটিলায় প্রথমবারের মতো চালু হলো ‘পবিত্র সিরাতুল মুস্তাকিম’

৩

আলীকদমে ১৪ বছরের কিশোরীর মৃত্যু ঘিরে রহস্য

৪

রাঙামাটিতে এই প্রথমবার উদয়ন ক্লাবের ইউএফএল সিজন ওয়ানে নিলামে দল গঠন

৫

বান্দরবানে ২২ কোটি টাকার ইয়াবা ধ্বংস করল বিজিবি

৬

রাঙামাটিতে ক্ষতিপূরণ পেতে জাল উত্তরাধিকার সনদ প্রদর্শন, আটক-১

৭

পাহাড় কণ্ঠে সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারটির পাশে পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল

৮

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়

৯

নাইক্ষ্যংছড়িতে ডিজিটাল ইউনিয়ন পরিষদ সিস্টেম চালু

১০

সেনেগালে যুব অলিম্পিক গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বান্দরবানের নয়ন ত্রিপুরা

১১

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ

১২

বান্দরবান প্রেস ক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ মোঃ ইসহাক

১৩

নাইক্ষ্যংছড়িতে মাদক, কিশোর গ্যাং ও চুরি প্রতিরোধ নিয়ে আলোচনা

১৪

বান্দরবান সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান প্রশিন তঞ্চঙ্গ্যা

১৫

রুমায় মিজোরাম ফেরত বম পরিবার পেল সেনাবাহিনীর সহায়তা

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে মারমা সম্প্রদায়ের ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ উদযাপিত

১৭

লামায় বজ্রপাতে শিশুসহ নিহত–২

১৮

প্রবারণা পূর্ণিমা ঘিরে পাহাড় জুড়ে উৎসবের আমেজ

১৯

বান্দরবানের রক সংগীতে নতুন সংযোজন কনসেনসাসের প্রথম গান ‘অঞ্জনা’

২০
error: Content is protected !!