নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৮ জন

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়

Copy Link

 

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং স্থানীয় ক্রীড়াবিদদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বান্দরবান হিল রানার্সসহ ফুটবল, ক্রিকেট, কারাতে, বক্সিং, উশু, দাবা, কাবাডি ও হকির সঙ্গে যুক্ত ক্রীড়াবিদ ও প্রতিনিধিরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব জাহাঙ্গীর আলম।

সভায় মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে সরকার কাজ করছে। বান্দরবানে স্টেডিয়াম সংস্কার ও নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্রীড়াবিদেরা যাতে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, স্টেডিয়ামগুলোর উন্নয়ন হলে স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা বাড়বে। পাশাপাশি জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির সুযোগও সম্প্রসারিত হবে।

জেলা প্রশাসক নাজনীন সুলতানা বলেন, জেলার বিভিন্ন খেলার উন্নয়ন, ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং খেলাধুলার পরিবেশ উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।

সভায় বান্দরবান হিল রানার্সের সভাপতি ডা. শান্তনু দাশ বলেন, কিশোর-তরুণসহ সব বয়সী মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে হিল রানার্স কাজ করছে। তিনি সবাইকে নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করার আহ্বান জানান।

তিনি আরও জানান, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দুটি ম্যারাথনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বান্দরবান হিল রানার্সের ১০ থেকে ১২ জন সদস্য।

বান্দরবান ফুটবল রেফারি সমিতির সাধারণ সম্পাদক শিমুল দাশ বলেন, রেফারিদের কাজের সুবিধার জন্য বান্দরবানে একটি পৃথক কক্ষ প্রয়োজন। এ ছাড়া স্থানীয় রেফারিদের দায়িত্ব পালনের সুযোগ ও সংশ্লিষ্ট সমস্যাগুলো নিয়েও তিনি আলোচনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিম, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবর রশিদ ও সা শৈ প্রু, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য (ক্রীড়া) কাজী নিরুতাজ বেগম, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহসভাপতি উম্মে কুলসুম লীনা, বান্দরবান হিল রানার্সের সাধারণ সম্পাদক মো. আরিফ, বান্দরবান বক্সিং একাডেমির চেয়ারম্যান মো. মাহফুজুর রশিদ বাচ্চু, জেলা ফুটবলের সিনিয়র কোচ মো. শহীদুল রহমান (সোহেল) এবং বান্দরবান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্যরা।

এ সময় ক্রীড়াবিদ ও সংগঠনের প্রতিনিধিরা মন্ত্রী সাচিং প্রু জেরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে পাহাড়ি কৃষকদের ভাগ্যোন্নয়ন সম্ভব: পার্বত্য মন্ত্রী

১

নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জনগণের প্রতি পার্বত্য মন্ত্রীর আহ্বান

২

আলীকদমে পানবাজার ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

৩

কালাঘাটা আম্রকানন গৌতম বিহারে কঠিন চীবর দানোৎসবে অংশ নিলেন কে এস মং

৪

আন্তর্জাতিক সম্মেলনে পার্বত্য চট্রগ্রামের প্রতিনিধিত্ব করবেন বান্দরবানের তহীদুল ইসলাম

৫

রাজধানীতে আদিবাসী খাদ্য ও শস্য মেলার উদ্বোধন করলেন এমপি দীপেন দেওয়ান

৬

বান্দরবান পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

৭

ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে সনদ পেলেন সাংবাদিক এম এইচ সোহেল

৮

রুমায় কোলাদি মৌজার হেডম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ‎

৯

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, আটক-১

১০

নাইক্ষ্যংছড়িতে আগুনে পুড়ে ছাই দোকান ও বসতঘর

১১

রুমার দূর্গম পাড়ার জনগণের যাতায়াত সমস্যা নিরসন করলো সেনাবাহিনী

১২

নাইক্ষ্যংছড়িতে মাদক কারবারের ৬ লাখ টাকাসহ তিনজন গ্রেফতার

১৩

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হিসাব-সহকারীর কমিশন বাণিজ্য

১৪

আগামী ৬ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে দুইদিন ব্যাপি ৫ম আদিবাসী খাদ্য ও শস্য মেলা

১৫

হেমা চাকমার ‘আদিবাসী’ ও ‘স্বায়ত্তশাসন’ দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৬

রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে, ১১ পদ শূন্যে ব্যাহত শিক্ষা কার্যক্রম

১৭

এনসিপির ক্রীড়া সংগঠনের সাংগঠনিক সম্পাদক বান্দরবানের আরমানুল ইসলাম নয়ন

১৮

বান্দরবানের দৃষ্টিপ্রতিবন্ধী ইমতিয়াজের এইচএসসিতে সাফল্য

১৯

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন বান্দরবানের লিলিপ্রু মার্মা

২০
error: Content is protected !!