নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১ জন

লামায় বজ্রপাতে শিশুসহ নিহত–২

Copy Link

 

বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতের পৃথক দুটি ঘটনায় এক স্কুল কর্মচারী(দপ্তরি) ও এক শিশু নিহত হয়েছেন।সোমবার (২৬ অক্টোবর)বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন,লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়ার মৃত খিয়াং চি মারমার ছেলে মং প্রু মারমা (৪০) এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা পূর্ব পাড়ার মোহাম্মদ সাদেকের ছেলে মোহাম্মদ সজিব (১১)। নিহত মং প্রু মারমা নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন এবং শিশু সজিব স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যবর্তী সময়ে মং প্রু মারমা হেডম্যান পাড়াতে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, একই সময়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় বাড়ির বাইরে খেলাধুলা করার সময় বজ্রপাতে শিশু মোহাম্মদ সজিব গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ মর্মান্তিক দুটি আকস্মিক মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে সকলকে আরও অধিক সতর্ক ও নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান,ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।পুলিশ তদন্ত শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে মারমা সম্প্রদায়ের ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ উদযাপিত

১

লামায় বজ্রপাতে শিশুসহ নিহত–২

২

প্রবারণা পূর্ণিমা ঘিরে পাহাড় জুড়ে উৎসবের আমেজ

৩

বান্দরবানের রক সংগীতে নতুন সংযোজন কনসেনসাসের প্রথম গান ‘অঞ্জনা’

৪

বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

৫

পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

৬

থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম, ইউএনও ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

৭

সাজেকের ঘটনায় ভোর হলেই পার্বত্য দুই জেলায় অর্ধদিবস সড়ক অবরোধ

৮

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

৯

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় মাহা ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সমন্বয়ের আহ্বান

১০

স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা হয়: সেনাবাহিনী

১১

সাজেককে ঘিরে কী হচ্ছে? প্রশ্ন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

১২

সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি

১৩

রুমায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

১৪

সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর আটকে দিয়েছে অবরোধকারীরা

১৫

পাহাড়ের মানুষের বিপদে-আপদে পাশে আছে বিজিবি: লে. কর্নেল ইয়াসির আরাফাত

১৬

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে হামলার ঘটনায় তদন্তে পুলিশ

১৭

সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে সচেতনতামূলক প্রচারণা

১৮

খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম: জেলা পরিষদ সদস্য চ নু মং

১৯

ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাঙামাটির ছেলে পুলিশ সদস্য তুহিন

২০
error: Content is protected !!