আরাফাত খাঁন
২ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১২৮ জন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে সুয়ালকে প্রস্তুতি সভা

Copy Link

“সুস্থ চোখ, সুন্দর জীবন” — এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী ৪ঠা জুলাই, ২০২৬ (শনিবার) বান্দরবান সদরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সেবা ক্যাম্প।

আগামী ৪ঠা জুলাই (শনিবার) সকাল ৮:০০ টা থেকে দুপুর ৩:০০ টা পর্যন্ত বান্দরবান সদর ইউনিয়নের রেইছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্প পরিচালিত হবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হবে। এছাড়া রোগীদের মাঝে ফ্রি ওষুধ ও চশমা বিতরণ করা হবে। চক্ষু পরীক্ষায় যাদের চোখের ছানি অপারেশন প্রয়োজন বলে শনাক্ত হবে, তাদেরকে পরবর্তীতে সম্পূর্ণ বিনামূল্যে ‘চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে’ ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।

এই মহতী ক্যাম্পের শুভ উদ্বোধন করবেন বিশিষ্ট চলচ্চিত্রকার, লেখক, কবি, চিকিৎসক এবং পরিচালক ডাঃ উঃ মং উষাথোয়াই। ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সম্মানিত সদস্য উঃ কে এস মং। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজকর্মী উঃ উছোমং মার্মা।

৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মার্মা-এর উদ্যোগে এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উঃ কে এস মং-এর সার্বিক ব্যবস্থাপনায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে কারিগরি ও চিকিৎসাগত সহযোগিতা প্রদান করবে ‘চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম’।

সার্বিক সহযোগিতায় থাকছেন ক্যাঅংপ্রু মার্মা, মংপু মার্মা, উক্যনু মার্মা, মাংয়াং ম্রো প্রদীপ, সেমপ্রু মার্মা (ভারপ্রাপ্ত) সহ স্থানীয় চেয়ারম্যানবৃন্দ।

এদিকে চক্ষু চিকিৎসা ক্যাম্পটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ ২রা জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৩টায় বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক বিশেষ সমন্বয় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মার সভাপতিত্বে এই সভা সম্পন্ন হয়।

উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজন কমিটির সভাপতি উছোমং মার্মা। এছাড়া আরও উপস্থিত ছিলেন আয়োজন কমিটির সদস্য বাবুল খাঁন, প্রকৃতি বড়ুয়া এবং সুয়ালক ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ও কার্বারীবৃন্দ।

সমন্বয় সভায় বক্তারা বলেন, “ভৌগোলিক দুর্গমতার কারণে পার্বত্য অঞ্চলের বহু মানুষ নিয়মতান্ত্রিক আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকেন। প্রত্যন্ত ও পাহাড়ি জনপদের সাধারণ মানুষ যেন এই ক্যাম্প থেকে সর্বোচ্চ চক্ষু সেবা ও ফ্রি অপারেশনের সুযোগ গ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।” একই সাথে ক্যাম্পটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় জনপ্রতিনিধি, কার্বারী ও সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানান বক্তারা।

আরো পড়ুন→অনিয়মের তদন্ত প্রতিবেদনে নাম তবু গুরুত্বপূর্ণ পদে বহাল ইইডির বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাবেক নেতা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা

গর্জনিয়া জেনারেল হাসপাতালের ডিরেক্টর বডির সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল

বালাঘাটায় ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ওয়ার্ড বিএনপি নেতা জসিম উদ্দিন

কে এস মং–এর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য আবারও চট্টগ্রাম গেলো ১০০ রোগী

থানচিতে বিজিবির অভিযানে জেএসএস সদস্য আটক

নাইক্ষ্যংছড়িতে পাচারের সময় ১০ বার্মিজ গরু জব্দ

“রেংমিটচ্য” ভাষায় কথা বলা ৬ বক্তার একজন প্রয়াত,অসুস্থ ২

বান্দরবানের রুমায় পাইন্দু খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

দায়িত্ব ছাড়তে বিলম্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পরাক্রম চাকমা

১১

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ

১২

যোগাযোগ ও উন্নয়নে পিছিয়ে বান্দরবানের পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি

১৩

‎বদলি আদেশ জারির পরও দায়িত্ব ছাড়েননি নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা

১৪

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

১৭

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

১৮

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

১৯

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!