পাহাড় কন্ঠ ডেস্ক:
১৮ আগস্ট ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৮ জন

বান্দরবানে দ্বিতীয় দফার ছানি অপারেশনের ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প সম্পন্ন

Copy Link

বান্দরবানের দরিদ্র ও অসচ্ছল মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পরিচালিত বিনামূল্যে ছানি অপারেশন কার্যক্রমের আওতায় দ্বিতীয় দফায় অপারেশন সম্পন্ন করা ৫০ জন রোগীর চিকিৎসা-পরবর্তী ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম রোগীদের চোখ পরীক্ষা করেন এবং অপারেশন-পরবর্তী শারীরিক অবস্থার খোঁজখবর নেন।এ সময় রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ ও ওষুধ প্রদান করা হয়।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়,ফলোআপ ক্যাম্পে চিকিৎসকরা সরাসরি উপস্থিত থেকে নতুন করে ৬০ জন চক্ষু  রোগী সনাক্ত করেন,২১ জন চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা এবং ৫০ জন রোগীর চিকিৎসা-পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করেন। সর্বমোট- ১৩১ জন রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন বলে সংশ্লিষ্টরা জানান।

ফলোআপ ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক উছোমং মার্মা, সদর ইউনিয়নের মেম্বার বিরল তঞ্চঙ্গ্যা, সাংবাদিক বাবুল খাঁনসহ সংশ্লিষ্টরা।

সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় পার্বত্য অঞ্চলের দরিদ্র ও অসচ্ছল মানুষের জন্য এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আয়োজকরা জানান,দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে চক্ষু চিকিৎসা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!