আরাফাত খাঁন
১৭ অক্টোবর ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৪ জন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন বিভাগের দায়িত্বে রদবদল

Copy Link

 

আরাফাত খাঁন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে পরিষদের ন্যস্ত বিভিন্ন বিভাগের সামগ্রিক কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশ সূত্রে জানা যায়, বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক হিসেবে সংশ্লিষ্ট বিভাগগুলোর সামগ্রিক কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং।

পুনর্বণ্টিত দায়িত্ব অনুযায়ী, স্বাস্থ্য বিভাগের দায়িত্ব পেয়েছেন পরিষদের সদস্য লুসাই মং। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) দায়িত্ব পেয়েছেন আব্দুল মাবুদ। মৎস্য ও মাধ্যমিক শিক্ষা বিভাগের দায়িত্ব পেয়েছেন মশিউর রহমান মিটন। সমাজসেবা অধিদপ্তর ও সরকারি শিশু পরিবারের দায়িত্ব পেয়েছেন জসিম উদ্দিন তুষার।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) দায়িত্ব পেয়েছেন চ নু মং। বাজার ফান্ড সংস্থার দায়িত্ব পেয়েছেন মাওসেতুং তঞ্চঙ্গ্যা। প্রাণিসম্পদ অধিদপ্তরের দায়িত্ব পেয়েছেন মং ক্যানু মারমা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের দায়িত্ব পেয়েছেন উম্যাচিং মারমা।

এ ছাড়া জেলা ক্রীড়া বিভাগের দায়িত্ব পেয়েছেন কাজী নিরুতাজ বেগম। জেলা গ্রন্থাগার ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্ব পেয়েছেন অগাস্টিন ত্রিপুরা। হর্টিকালচার সেন্টারের দায়িত্ব পেয়েছেন রিয়াল দাও বম। যুব উন্নয়ন অধিদপ্তরের দায়িত্ব পেয়েছেন অংজাই উই চাক। সমবায় বিভাগের দায়িত্ব পেয়েছেন ক্যউ প্রু খিয়াং। তুলা উন্নয়ন বোর্ড ও স্থানীয় পর্যটন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন দনওয়াই ম্রো।

এদিকে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে দাপ্তরিক দায়িত্ব পুনর্বণ্টনের ফলে পরিষদের ন্যস্ত বিভাগগুলোর কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটি সফরে ব্যস্ত সময় পার করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১

নাইক্ষ্যংছড়ি শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

২

রুমায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ সদস্য উম্যাচিং ও রিয়াল দো বম

৩

দুর্গাপূজার নিরাপত্তায় বান্দরবান সেক্টরে বিজিবির ১২ প্লাটুন টহল, ৬ বেইজ ক্যাম্প

৪

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন বিভাগের দায়িত্বে রদবদল

৫

বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা আটক

৬

নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে দু-একটি পক্ষ: এমপি মাধবী মার্মা

৭

পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর

৮

ফলোআপ ক্যাম্পে ফ্রি চক্ষু চিকিৎসা পেলো ১২২ রোগী, অপারেশনের জন্য শনাক্ত-২৫

৯

আগামীকাল রাঙ্গামাটি সফরে আসছেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১০

থানচিতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর বিজিবি

১১

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-১

১২

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম দিনেই পর্যটক মুখর সাজেক

১৩

রাঙ্গামাটির ১০ উপজেলায় এনসিপির কমিটি গঠন সম্পন্ন

১৪

শারদীয় দুর্গাপূজা ঘিরে নাইক্ষ্যংছড়িতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

অবরোধের পর তবলছড়ি-আসামবস্তি সড়কে সংস্কার কাজ শুরু

১৬

লামা থেকে নিখোঁজ তিন স্কুল ছাত্রীকে পাওয়া গেলো চট্টগ্রামে

১৭

নাইক্ষ্যংছড়িতে লেবুর বস্তা থেকে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

১৮

দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটিতে পূজামণ্ডপ সড়ক মেরামত করছে পৌরসভা

১৯

আলীকদমে ‘চৌকি আদালত’ পুনঃপ্রতিষ্ঠায় আইনমন্ত্রীর সাহায্য চাইলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

২০
error: Content is protected !!