পাহাড়কন্ঠ ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৫ জন

নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে দু-একটি পক্ষ: এমপি মাধবী মার্মা

Copy Link

দু-একটি পক্ষ অনবরত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় হাতিয়া শহর বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে উপজেলা পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মাধবী মার্মা বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দু-একটি পক্ষ অনবরত সরকারকে টেনেহিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করছে। আমরা তাদের সেই চেষ্টা সফল হতে দেব না। তারা আমাদের উত্তেজিত করার জন্য নানাভাবে চেষ্টা করছে, যাতে আমরা প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠি। কিন্তু তাদের উদ্দেশ্যপ্রণোদিত প্রতিহিংসার ফাঁদে আমরা পা দেব না।

তিনি আরও বলেন, বিএনপি কখনো প্রতিশোধের রাজনীতি করে না। সরকার পরিচালনায় আমরা কতটা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারি এবং কীভাবে প্রতিহিংসা এড়িয়ে নিজেদের একটি প্রতিশ্রুতিশীল অবস্থানে নিয়ে যেতে পারি, সে বিষয়ে দলের প্রত্যেককে সচেতন থেকে কাজ করতে হবে।

দলের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও পরিপক্বতা কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আদর্শ, জীবনাচার ও দিকনির্দেশনা সবার অনুসরণ করা উচিত।

হাতিয়ার উন্নয়ন ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, হাতিয়ায় এসে বিভিন্ন জায়গা পরিদর্শন করেছি। এখানকার মানুষের অনেক কষ্ট রয়েছে। নদীভাঙন এখানকার প্রধান সমস্যা। বিষয়টি নিয়ে আমি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে কথা বলব। হাতিয়ার নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি রয়েছে। আমি বিষয়টি প্রধানমন্ত্রীকে আবারও স্মরণ করিয়ে দেব।

হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাতের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক আশিক ইকবালের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, বিএনপি নেতা সাব্বির উদ্দিন মাসুম, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, সদস্যসচিব ফাহিম উদ্দিন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মোমিন উল্যাহ রাসেল, সদস্যসচিব কাওসার মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্যসচিব আবদুল হালিমসহ তৃণমূল পর্যায়ের নেতারা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটি সফরে ব্যস্ত সময় পার করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১

নাইক্ষ্যংছড়ি শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

২

রুমায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ সদস্য উম্যাচিং ও রিয়াল দো বম

৩

দুর্গাপূজার নিরাপত্তায় বান্দরবান সেক্টরে বিজিবির ১২ প্লাটুন টহল, ৬ বেইজ ক্যাম্প

৪

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন বিভাগের দায়িত্বে রদবদল

৫

বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা আটক

৬

নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে দু-একটি পক্ষ: এমপি মাধবী মার্মা

৭

পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর

৮

ফলোআপ ক্যাম্পে ফ্রি চক্ষু চিকিৎসা পেলো ১২২ রোগী, অপারেশনের জন্য শনাক্ত-২৫

৯

আগামীকাল রাঙ্গামাটি সফরে আসছেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১০

থানচিতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর বিজিবি

১১

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-১

১২

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম দিনেই পর্যটক মুখর সাজেক

১৩

রাঙ্গামাটির ১০ উপজেলায় এনসিপির কমিটি গঠন সম্পন্ন

১৪

শারদীয় দুর্গাপূজা ঘিরে নাইক্ষ্যংছড়িতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

অবরোধের পর তবলছড়ি-আসামবস্তি সড়কে সংস্কার কাজ শুরু

১৬

লামা থেকে নিখোঁজ তিন স্কুল ছাত্রীকে পাওয়া গেলো চট্টগ্রামে

১৭

নাইক্ষ্যংছড়িতে লেবুর বস্তা থেকে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

১৮

দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটিতে পূজামণ্ডপ সড়ক মেরামত করছে পৌরসভা

১৯

আলীকদমে ‘চৌকি আদালত’ পুনঃপ্রতিষ্ঠায় আইনমন্ত্রীর সাহায্য চাইলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

২০
error: Content is protected !!