বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)-এর ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা ও নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষক ও কর্মচারীদের প্রত্যক্ষ অংশগ্রহণে উপজেলার নিজস্ব কার্যালয়ে প্রথম অধিবেশনে সাধারণ সভা সম্পন্ন করে দ্বিতীয় অধিবেশনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে নব- নির্বাচিত হয়েছেন আব্দু রহিম, ভাইস-চেয়ারম্যান পদে মংহ্লায়েই মার্মা, সেক্রেটারি পদে মুহাম্মদ আলা উদ্দীন, ট্রেজারার পদে অংজাই চাক,ডিরেক্টর পদে রুবায়েদ নাহিদ নুর, ডিরেক্টর পদে জান্নাত আরা মুন্নি প্রমুখ।
এ সময় প্রার্থীদের প্রচার-প্রচারণা এবং ভোটারদের উপস্থিতি উৎসবের আমেজ তৈরি করে। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই প্রার্থীরা সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করেন।
No tags found for this post.
মন্তব্য করুন