জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
১৫ অক্টোবর ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২ জন

নাইক্ষ্যংছড়িতে লেবুর বস্তা থেকে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে লেবুভর্তি পরিত্যক্ত দুটি বস্তা তল্লাশি করে মালিকবিহীন ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব ইয়াবার সিজার মূল্য ২ কোটি ৯৮ লাখ ৯২ হাজার টাকা, যা প্রায় ৩ কোটি টাকা।

বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টের সন্নিকটে স্টিলের ব্রিজের নিচে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়,ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় বিজিবির বিশেষ টহল দল আদর্শগ্রাম চেকপোস্টের নিকটবর্তী স্টিলের ব্রিজের নিচে তল্লাশি চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় থাকা লেবুভর্তি দুটি বস্তা থেকে ১০ কাটে রাখা মোট ৯৯ হাজার ৬৪০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসব ইয়াবার কোনো মালিক পাওয়া যায়নি।

উদ্ধার করা ইয়াবাগুলো পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে। সেগুলো নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, দেশের সীমান্ত সুরক্ষা,চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ,অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস রিলিজে জানানো হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গামাটির ১০ উপজেলায় এনসিপির কমিটি গঠন সম্পন্ন

১

শারদীয় দুর্গাপূজা ঘিরে নাইক্ষ্যংছড়িতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

২

অবরোধের পর তবলছড়ি-আসামবস্তি সড়কে সংস্কার কাজ শুরু

৩

লামা থেকে নিখোঁজ তিন স্কুল ছাত্রীকে পাওয়া গেলো চট্টগ্রামে

৪

নাইক্ষ্যংছড়িতে লেবুর বস্তা থেকে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

৫

দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটিতে পূজামণ্ডপ সড়ক মেরামত করছে পৌরসভা

৬

আলীকদমে ‘চৌকি আদালত’ পুনঃপ্রতিষ্ঠায় আইনমন্ত্রীর সাহায্য চাইলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

৭

সাজেকে আজ থেকে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ চলছে

৮

রাঙ্গামাটিতে বেহাল সড়ক সংস্কারের দাবিতে গাছ ফেলে অবরোধ

৯

৭ দিনের মাথায় বুধবার থেকে বান্দরবান-থানচি রুটে চলবে বাস

১০

হিজাব বিতর্ক ও রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপনের প্রতিবাদে ৩৭ নাগরিকের বিবৃতি

১১

পার্বত্য চুক্তির সঙ্গে সাংঘর্ষিক তিন কমিটি বাতিলের দাবিতে ঢাকায় গণসংযোগ

১২

আলীকদমে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্রতিবেশীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

১৩

আবারো বান্দরবান জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন মোজাম্মেল হক

১৪

সাংবাদিকদের জন্য মিডিয়া সেল গঠন করা হবে: বান্দরবানের নবাগত ডিসি

১৫

রাঙামাটি লেক ভিউ গার্ডেনে পুলিশ বক্স স্থাপন

১৬

কৃত্রিম আলোর ভিড়ে তুমি এক অকৃত্রিম মানুষের প্রতি

১৭

বান্দরবান প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন এন এ জাকির

১৮

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বান্দরবানের নতুন ডিসি

১৯

রাঙ্গামাটিতে মাহফিলের প্রধান বক্তার বয়ানে মুগ্ধ সনাতন ধর্মাবলম্বীরাও

২০
error: Content is protected !!