নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৬ জন

৭ দিনের মাথায় বুধবার থেকে বান্দরবান-থানচি রুটে চলবে বাস

Copy Link

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাসের পর টানা ৬ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে বান্দরবান-থানচি পর্যটন নির্ভর সড়কের যাত্রীবাহী বাস চলাচল। আগামী কাল বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে এ সড়কে নিয়মিত যাত্রীসেবা শুরু হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কর্তৃপক্ষের সাথে বাস মালিক সমিতি এবং পরিবহন কর্মচারীদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিরাপত্তা বিধানের স্পষ্ট আশ্বাস পাওয়ার পর পরিবহন শ্রমিকরা সড়কে বাস চালাতে সম্মত হন।

বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, একটি সশস্ত্র দল বিপুল অংকের চাঁদা দাবি করে বাস না চালানোর নির্দেশ দিয়েছিল। তাদের অব্যাহত হুমকির মুখে গত ৮ অক্টোবর থেকে বান্দরবান-থানচি সড়কে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হন পরিবহন শ্রমিকরা। এতে গত ৬ দিন ধরে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।

পরিস্থিতি নিরসনে মঙ্গলবার স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা শেষে শ্রমিকরা আবার বাস চালানোর সিদ্ধান্ত নেন।

বান্দরবান-থানচি-রুমা-রোয়াংছড়ি যাত্রীবাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম জানান, “আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা আশ্বাস এবং বেড়াতে আসা পর্যটকদের সুবিধার্থে কিছুটা ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা থানচি সড়কে বাস চালুর সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও জানান, সেনাবাহিনীর সাথে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বান্দরবান-থানচি সড়কের ওয়াই জংশন পয়েন্ট থেকে নীলগিরি পর্যটন কেন্দ্র পর্যন্ত ঝুঁকিপূর্ণ অংশে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ‘এস্কর্ট’ (বিশেষ নিরাপত্তাবেষ্টনী) ব্যবস্থা প্রদান করা হবে।

পরিবহন ব্যবস্থা পুনর্নির্ধারণের বিষয়ে তিনি বলেন, “আগে বান্দরবান প্রান্ত থেকে ৩টি এবং থানচি প্রান্ত থেকে ৩টি বাস চলাচল করত। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উভয় প্রান্ত থেকে ২টি করে প্রতিদিন মোট ৪টি বাস চলাচল করবে।”

এদিকে সিদ্ধান্ত স্বস্তির হলেও আতঙ্ক পুরোপুরি কাটেনি বলে জানান সড়কে নিয়মিত বাস চালক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “আমরা একপ্রকার জীবনের ঝুঁকি নিয়েই বাস সড়কে নামানোর সিদ্ধান্ত নিয়েছি। সাম্প্রতিক পরিস্থিতির কারণে এই ঝুঁকি এখন আরও বহুগুণ বেড়ে গেছে।”

নিরাপত্তাবেষ্টনী জোরদার করার মাধ্যমে সড়কে স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে এবং দূর-দূরান্ত থেকে আসা পর্যটক ও স্থানীয়দের যাতায়াত নির্বিঘ্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গামাটিতে বেহাল সড়ক সংস্কারের দাবিতে গাছ ফেলে অবরোধ

১

৭ দিনের মাথায় বুধবার থেকে বান্দরবান-থানচি রুটে চলবে বাস

২

হিজাব বিতর্ক ও রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপনের প্রতিবাদে ৩৭ নাগরিকের বিবৃতি

৩

পার্বত্য চুক্তির সঙ্গে সাংঘর্ষিক তিন কমিটি বাতিলের দাবিতে ঢাকায় গণসংযোগ

৪

আলীকদমে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্রতিবেশীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

৫

আবারো বান্দরবান জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন মোজাম্মেল হক

৬

সাংবাদিকদের জন্য মিডিয়া সেল গঠন করা হবে: বান্দরবানের নবাগত ডিসি

৭

রাঙামাটি লেক ভিউ গার্ডেনে পুলিশ বক্স স্থাপন

৮

কৃত্রিম আলোর ভিড়ে তুমি এক অকৃত্রিম মানুষের প্রতি

৯

বান্দরবান প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন এন এ জাকির

১০

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বান্দরবানের নতুন ডিসি

১১

রাঙ্গামাটিতে মাহফিলের প্রধান বক্তার বয়ানে মুগ্ধ সনাতন ধর্মাবলম্বীরাও

১২

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বান্দরবান জেলা পরিষদের বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

১৪

হেডম্যান-কারবারীরাও সরকারের অংশ: অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান

১৫

মানবিক কর্মকাণ্ডের জন্যে গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড পেল হিল সার্ভিস রাঙামাটি

১৬

দুর্গম পাহাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৩৮ বিজিবি: লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত

১৭

বন্ধ হলো সাজেক ভ্যালি পর্যটক কেন্দ্র

১৮

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির পৃথ অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

১৯

নাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

২০
error: Content is protected !!