শাকিব হোসেন, রাঙ্গামাটি
১৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২ জন

রাঙামাটি সফরে ব্যস্ত সময় পার করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

Copy Link

 

শারদীয় দুর্গোৎসব ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা নিয়ে আয়োজিত সমন্বয় সভায় অংশ নিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। এ সময় তিনি জেলার ৪৭টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে ২৫ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন এবং শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো বিষয়ে সন্দেহ বা অসংগতি দেখা দিলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষের অধিকার, উন্নয়ন এবং সম্প্রীতিময় সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি; বিশেষ অতিথি সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান; রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু; রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত পিএসসি; পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভা শেষে প্রতিমন্ত্রী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে ৪৭টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোট ২৫ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।

চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপু, সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, চন্দ্রা চাকমা, ফারুক আহমেদ সাব্বির, নন্দিতা দাসসহ পরিষদের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী রাঙামাটি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্যদিয়ে সফর শেষ করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটি সফরে ব্যস্ত সময় পার করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১

নাইক্ষ্যংছড়ি শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

২

রুমায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ সদস্য উম্যাচিং ও রিয়াল দো বম

৩

দুর্গাপূজার নিরাপত্তায় বান্দরবান সেক্টরে বিজিবির ১২ প্লাটুন টহল, ৬ বেইজ ক্যাম্প

৪

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন বিভাগের দায়িত্বে রদবদল

৫

বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা আটক

৬

নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে দু-একটি পক্ষ: এমপি মাধবী মার্মা

৭

পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর

৮

ফলোআপ ক্যাম্পে ফ্রি চক্ষু চিকিৎসা পেলো ১২২ রোগী, অপারেশনের জন্য শনাক্ত-২৫

৯

আগামীকাল রাঙ্গামাটি সফরে আসছেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১০

থানচিতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর বিজিবি

১১

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-১

১২

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম দিনেই পর্যটক মুখর সাজেক

১৩

রাঙ্গামাটির ১০ উপজেলায় এনসিপির কমিটি গঠন সম্পন্ন

১৪

শারদীয় দুর্গাপূজা ঘিরে নাইক্ষ্যংছড়িতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

অবরোধের পর তবলছড়ি-আসামবস্তি সড়কে সংস্কার কাজ শুরু

১৬

লামা থেকে নিখোঁজ তিন স্কুল ছাত্রীকে পাওয়া গেলো চট্টগ্রামে

১৭

নাইক্ষ্যংছড়িতে লেবুর বস্তা থেকে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

১৮

দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটিতে পূজামণ্ডপ সড়ক মেরামত করছে পৌরসভা

১৯

আলীকদমে ‘চৌকি আদালত’ পুনঃপ্রতিষ্ঠায় আইনমন্ত্রীর সাহায্য চাইলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

২০
error: Content is protected !!