রাঙামাটি পৌরসভার নাগরিকদের বিভিন্ন সমস্যা, ভোগান্তি ও নাগরিক অভিযোগ দ্রুত চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে চালু করা সামাজিক যোগাযোগমাধ্যমের বিশেষ পেইজটির কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
পৌর এলাকার কোথাও ময়লা-আবর্জনা, সড়কের বেহাল অবস্থা, ড্রেনেজ সমস্যা কিংবা অন্যান্য নাগরিক ভোগান্তি দেখা দিলে সংশ্লিষ্ট স্থানের ছবি, ভিডিও ও সঠিক তথ্য পেইজটিতে প্রকাশের সুযোগ ছিল। এর মাধ্যমে পৌরবাসী সরাসরি নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারতেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারতেন।
তবে কিছু মানুষের আপত্তি ও বিভিন্ন কারণে পেইজটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক।
এক বার্তায় তিনি জানান, পরিচ্ছন্ন রাঙামাটি গড়ে তোলার প্রত্যয় নিয়েই পেইজটি চালু করা হয়েছিল। কিন্তু কিছু মানুষের আপত্তি ও বিভিন্ন কারণে এর কার্যক্রম বন্ধ করা হচ্ছে। এখন থেকে সবকিছু আগের মতোই চলবে।
এদিকে, নাগরিক সমস্যা তুলে ধরা এবং দ্রুত সমাধানের প্রত্যাশায় চালু হওয়া পেইজটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্তে পৌরবাসীর মধ্যে হতাশা তৈরি হয়েছে। নাগরিকদের প্রত্যাশা, সমস্যা তুলে ধরা ও সমাধানের জন্য এমন একটি কার্যকর যোগাযোগমাধ্যম চালু রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুনর্বিবেচনা করবে।
বিশুদ্ধ বাতাস শহরে ফেসবুক পেজে বিনীত বার্তাটি দিয়েছেন, মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক, রাঙামাটি।
No tags found for this post.
মন্তব্য করুন