সুফল চাকমা
১৩ নভেম্বর ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৮ জন

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

Copy Link

 

বান্দরবান পার্বত্য জেলার করুনাপুর বনবিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বিশ্বের সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় এ দানানুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, সুতা থেকে কাপড় বয়ন এবং চীবর প্রস্তুতের ঐতিহ্যবাহী কার্যক্রম শুরু হয়। প্রস্তুত করা চীবর শুক্রবার বিকেলে অনুষ্ঠানের সংঘপ্রধান ভদন্ত জিনবোধি মহাস্থবিরের কাছে দান করা হয়। এ সময় প্রাজ্ঞ ভিক্ষুসংঘের উদ্দেশে চীবরসহ বিভিন্ন দানীয় বস্তু উৎসর্গ করেন পুণ্যার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত পূজনীয় বৌদ্ধ ভিক্ষুরা দেশনা প্রদানকালে বলেন, জীবনের লোভ, দ্বেষ ও মোহ পরিত্যাগ করে দান, শীল ও ভাবনা অনুশীলনের মাধ্যমে প্রত্যেকের নির্বাণ লাভের সাধনায় ব্রতী হওয়া উচিত। সকল প্রাণীর প্রতি মৈত্রীভাব পোষণ এবং বুদ্ধের নির্দেশিত পথে সুখী ও কল্যাণময় জীবনযাপনের আহ্বান জানান তাঁরা। এ সময় পৃথিবীসহ বুদ্ধের নির্দেশিত ৩১ লোকভূমির সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় সূত্রপাঠ ও ধর্মদেশনা করা হয়।

বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুসারে, প্রায় আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের জীবদ্দশায় মহাপুণ্যবতী বিশাখা কঠিন চীবর দানের প্রবর্তন করেন। সেই প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিবছর বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মহাপুণ্যময় দানানুষ্ঠানে অংশ নেন।

পার্বত্য চট্টগ্রাম তথা বাংলাদেশের বৌদ্ধধর্মের নবজাগরণের অগ্রদূত পরম পূজ্য অর্হৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) জীবিত থাকাকালে ১৯৭৪ সালে রাঙামাটির রাজবন বিহারে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় বুনে চীবর তৈরির বিশেষ আয়োজন প্রথম শুরু করেন। পরবর্তী সময়ে তাঁর প্রবর্তিত এ ঐতিহ্য পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বৌদ্ধবিহারে ছড়িয়ে পড়ে।

বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন করেন। বর্ষাবাস শেষে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত বর্ষাবাস পালনকারী বিহারগুলোতে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।

এবারের অনুষ্ঠানে সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, হাজার প্রদীপ দান এবং বিশ্বশান্তি প্যাগোডা নির্মাণের জন্য অর্থদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আগত পূণ্যার্থীদের উদ্দেশ্য ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত জিনবোধি মহাস্থবির, সুমন মহাস্থবির, ধর্মদীপ্তি মহাস্থবির, বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের পরিচালক ক্ষিতিন্দ্রিয় মহাথের, প্রিয় জগৎ স্থবিরসহ রাজবন বিহার ও বিভিন্ন বৌদ্ধবিহার থেকে আগত প্রাজ্ঞ ভিক্ষুসংঘ এবং বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ বৌদ্ধ নর-নারী।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন করুনাপুর বনবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুবল চন্দ্র চাকমা ও অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

২

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

৩

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

৪

পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত, আহত ৪৯০

৫

নাইক্ষ্যংছড়িতে আদালতের নির্দেশ অমান্য করে প্রবাসীর জমি দখলের অভিযোগ

৬

রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

৭

পাহাড়ের অধিকার আদায়ের অবিনাশী নাম এম এন লারমা

৮

থানচিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বড়দিন উপলক্ষে সহায়তা প্রদান

৯

ঢাবিতে এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার

১১

যাজক হলেন ত্রিপুরা জনগোষ্ঠীর সন্তান সাধুমনি ফ্রান্সিস

১২

রোয়াংছড়িতে আগুনে পুড়ল ১৬টি ঘর ও দুটি দোকান

১৩

সকল ধর্মের মানুষ বিএনপির কাছে নিরাপদ: জাবেদ রেজা

১৪

বান্দরবানে ঝিরি থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

১৫

কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে পাহাড়ি কৃষকদের ভাগ্যোন্নয়ন সম্ভব: পার্বত্য মন্ত্রী

১৬

নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জনগণের প্রতি পার্বত্য মন্ত্রীর আহ্বান

১৭

আলীকদমে পানবাজার ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১৮

কালাঘাটা আম্রকানন গৌতম বিহারে কঠিন চীবর দানোৎসবে অংশ নিলেন কে এস মং

১৯

আন্তর্জাতিক সম্মেলনে পার্বত্য চট্রগ্রামের প্রতিনিধিত্ব করবেন বান্দরবানের তহীদুল ইসলাম

২০
error: Content is protected !!