আরাফাত খাঁন
১৬ নভেম্বর ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

Copy Link

 

বান্দরবানে মানবিক সেবার অংশ হিসেবে “সুস্থ চোখ, সুন্দর জীবন” স্লোগানকে সামনে রেখে তৃতীয় দফায় সুবিধাবঞ্চিত ৫০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

১৬ নভেম্বর (সোমবার) সকালে বান্দরবান সদর বাসস্ট্যান্ড থেকে বিশেষ ব্যবস্থাপনায় এই রোগীদের চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। নির্বাচিত এসব রোগীর অপারেশন ও সার্বিক চিকিৎসা সেবা প্রদান করবে স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল’।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় এই মহতী চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাহাড়ের মানুষের চোখের আলো টিকিয়ে রাখতে ২০২৫ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কে এস মং। এর আগে বান্দরবানের অত্যন্ত দুর্গম উপজেলা রোয়াংছড়ি এবং রুমাতেও সফলভাবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার বান্দরবান সদর উপজেলার রোগীরা এই সেবার সুযোগ পেলেন।

বিনামূল্যে চোখের আলো ফিরিয়ে পাওয়ার এই উদ্যোগ স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং সর্বমহলে প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

১০

পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত, আহত ৪৯০

১১

নাইক্ষ্যংছড়িতে আদালতের নির্দেশ অমান্য করে প্রবাসীর জমি দখলের অভিযোগ

১২

রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

১৩

পাহাড়ের অধিকার আদায়ের অবিনাশী নাম এম এন লারমা

১৪

থানচিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বড়দিন উপলক্ষে সহায়তা প্রদান

১৫

ঢাবিতে এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

১৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার

১৭

যাজক হলেন ত্রিপুরা জনগোষ্ঠীর সন্তান সাধুমনি ফ্রান্সিস

১৮

রোয়াংছড়িতে আগুনে পুড়ল ১৬টি ঘর ও দুটি দোকান

১৯

সকল ধর্মের মানুষ বিএনপির কাছে নিরাপদ: জাবেদ রেজা

২০
error: Content is protected !!