আরাফাত খাঁন
১৭ নভেম্বর ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৩ জন

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

Copy Link

 

বান্দরবান সদর উপজেলার ৬নং জামছড়ি ইউনিয়নের পূর্ব তংপ্রু মারমা পাড়া বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চেরাইঘর উৎসর্গসহ ১৫তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনব্যাপী পূর্ব তংপ্রু মারমা পাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বিহারের দায়ক-দায়িকাবৃন্দের উদ্যোগে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চেরাইঘর উৎসর্গ ও কঠিন চীবর দান। পাশাপাশি বৌদ্ধ ভিক্ষুদের পরিচালনায় ধর্মীয় দেশনা অনুষ্ঠিত হয়। দেশনায় বুদ্ধের অমিয় বাণী, সদ্ধর্মের আদর্শ, নৈতিক জীবনযাপন, মানবিক মূল্যবোধ এবং বৌদ্ধ ধর্মের শিক্ষা ও দর্শন সম্পর্কে আলোচনা করা হয়।

 

 

বৌদ্ধ ভিক্ষুগণ উপস্থিত উপাসক-উপাসিকাদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন এবং বুদ্ধের প্রদর্শিত অহিংসা, মৈত্রী, করুণা ও সম্প্রীতির আদর্শ অনুসরণের আহ্বান জানান।

দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় চেতনা, পারস্পরিক সম্প্রীতি ও ঐতিহ্যবাহী সংস্কৃতির বন্ধন আরও সুদৃঢ় হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

১

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

২

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

৩

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

৪

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

৫

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

৬

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

৭

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

৮

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

৯

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১০

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১১

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১২

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

১৩

পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত, আহত ৪৯০

১৪

নাইক্ষ্যংছড়িতে আদালতের নির্দেশ অমান্য করে প্রবাসীর জমি দখলের অভিযোগ

১৫

রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

১৬

পাহাড়ের অধিকার আদায়ের অবিনাশী নাম এম এন লারমা

১৭

থানচিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বড়দিন উপলক্ষে সহায়তা প্রদান

১৮

ঢাবিতে এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার

২০
error: Content is protected !!