প্রাইম
৩১ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩২৯ জন

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

Copy Link

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বান্দরবানের সাংস্কৃতিক অঙ্গনে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত “ব্যান্ড উৎসব – ২০২৬”। গত ৩০ মে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পৌর সদরের বালাঘাটা এলাকায় চাইন্দা ক্যাফে এন্ড রিসোর্টে আয়োজিত এই উৎসব সংগীতপ্রেমীদের জন্য এক প্রাণবন্ত ও স্মরণীয় সন্ধ্যার জন্ম দেয়।

উৎসবে অংশগ্রহণ করে বান্দরবানের পরিচিত ও উদীয়মান ৭টি ব্যান্ড —নির্বাক, কনসেনসাস, লুমিনাস ভয়েড, ষড়ঋতু, রেডিয়ন, আনকাউন্ড এবং 90’s boys। প্রতিটি ব্যান্ড তাদের নিজস্ব পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে এবং স্থানীয় ব্যান্ড সংগীতের সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরে।

অনুষ্ঠানটির আয়োজন করে চাইন্দ্যা ক্যাফে এন্ড রিসোর্ট এবং সহযোগিতায় ছিল দ্যা ব্যান্ড মিউজিক কমিউনিটি অব বান্দরবান। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শুধু বিনোদনের মাধ্যম নয়; বরং বান্দরবানের তরুণ শিল্পীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে তারা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পায়।

ব্যান্ড মিউজিক কমিউনিটি অব বান্দরবান সকল সদস্যদের মতে, বান্দরবানে নিয়মিত ব্যান্ডভিত্তিক আয়োজন স্থানীয় সংগীতচর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করবে। পাহাড়ের সংস্কৃতি, তরুণদের উদ্যম এবং আধুনিক ব্যান্ড সংগীতের সমন্বয়ে এ ধরনের উৎসব ভবিষ্যতে বান্দরবানকে দেশের অন্যতম সংগীতকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখতে পারে।

সংগীতপ্রেমীদের উপস্থিতি ও উচ্ছ্বাসে মুখরিত এই আয়োজন প্রমাণ করেছে যে, বান্দরবানের ব্যান্ড সংগীত ধীরে ধীরে আরও বৃহত্তর পরিসরে এগিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এমন উদ্যোগ আগামী দিনে আরও বৃদ্ধি পাবে এবং বান্দরবানের সংগীতকে দেশব্যাপী নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

“পাহাড়ের সুর ছড়িয়ে পড়ুক আরও দূরে, আর বান্দরবানের ব্যান্ড সংগীত পৌঁছে যাক নতুন প্রজন্মের হৃদয়ে”— এই প্রত্যাশাই ছিল উৎসবের মূল বার্তা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা

গর্জনিয়া জেনারেল হাসপাতালের ডিরেক্টর বডির সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল

বালাঘাটায় ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ওয়ার্ড বিএনপি নেতা জসিম উদ্দিন

কে এস মং–এর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য আবারও চট্টগ্রাম গেলো ১০০ রোগী

থানচিতে বিজিবির অভিযানে জেএসএস সদস্য আটক

নাইক্ষ্যংছড়িতে পাচারের সময় ১০ বার্মিজ গরু জব্দ

“রেংমিটচ্য” ভাষায় কথা বলা ৬ বক্তার একজন প্রয়াত,অসুস্থ ২

বান্দরবানের রুমায় পাইন্দু খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

দায়িত্ব ছাড়তে বিলম্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পরাক্রম চাকমা

১১

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ

১২

যোগাযোগ ও উন্নয়নে পিছিয়ে বান্দরবানের পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি

১৩

‎বদলি আদেশ জারির পরও দায়িত্ব ছাড়েননি নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা

১৪

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

১৭

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

১৮

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

১৯

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!