শৈক্যওয় মারমা, রোয়াংছড়ি
১৩ জুলাই ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯৭ জন

পাহাড়ি ঢলে সেতু ভেঙে সোনাই সেপ্রু গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Copy Link

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সোনাই সেপ্রু পাড়ার একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়েছে। এতে গ্রামের সঙ্গে বাইরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। একই সঙ্গে ইউনিয়নের বাগমারা পূর্ব পাড়া ও বগ পাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা বলেন, ভেঙে যাওয়া সেতুটি ছিল সোনাই সেপ্রু পাড়ার মানুষের একমাত্র যাতায়াতের পথ। এই সড়ক দিয়ে শিক্ষার্থীরা স্থানীয় প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়াত করত। পাশাপাশি বাজারসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজেও এলাকাবাসী এই পথ ব্যবহার করতেন। সেতু ধসে পড়ায় গ্রামবাসী চরম দুর্ভোগে পড়েছেন।

চেয়ারম্যান আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোনাই সেপ্রু পাড়ার ২২টি, বাগমারা পূর্ব পাড়ার ৭টি এবং বগ পাড়ার ১টি পরিবারসহ মোট ৩০টি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।

নোয়াপতং ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য উবাপ্রু মারমা বলেন, দ্রুত সেতুটি পুনর্নির্মাণ বা বিকল্প যোগাযোগের ব্যবস্থা না করা হলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। একই সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাও আরও দুর্বিষহ হয়ে উঠবে।

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা দ্রুত সেতু পুনর্নির্মাণ এবং বিকল্প যোগাযোগব্যবস্থা চালুর জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো পড়ুন→কচ্ছপিয়ায় বন্যার পানির স্রোতে পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!