নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৭ জন

কচ্ছপিয়ায় বন্যার পানির স্রোতে পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

Copy Link

নাইক্ষ্যংছড়ি পার্শ্ববর্তী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে বন্যার পানিতে পড়ে নিরঞ্জন দাশ (৬৫) নামে এক সনাতন ধর্মাবলম্বী বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়িস্থ তার কর্মস্থল থেকে আসার পথে গর্জনিয়া বাজার-নাইক্ষ্যংছড়ি সংযোগ সড়কের কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের বিলের মাঝখানে একটি কালভার্ট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরঞ্জন দাশ কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি পূর্ব দাশপাড়ার বাসিন্দা এবং স্থানীয় ইউপি সদস্য বিমল দাশের বড় ভাই। স্থানীয় সূত্রে জানা যায়, বন্যার পানিতে তলিয়ে থাকা সড়ক পার হওয়ার সময় নিরঞ্জন দাশের পা ফসকে যায়। এতে তিনি প্রবল স্রোতে ভেসে গিয়ে পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা  খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করেন। পরে নৌকাযোগে মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিএনপি সভাপতি ছৈয়দ আলম বন্যাকবলিত সড়কে চলাচলের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন→বন্যায় ভেসে গেল রোয়াংছড়ির কৃষকের স্বপ্ন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!