জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
১৬ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১২১ জন

নাইক্ষ্যংছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১৬ জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু।

আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং আন্দোলনের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি নুর ছাদেকঅভিযোগ করে বলেন, সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণের পরও তাকে ‘শিবির’ তকমা দিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যপদ থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি ভবিষ্যতে ১৬ জুলাই শহিদ দিবস আরও বৃহৎ পরিসরে আয়োজনের দাবি জানান।

জামায়াত নেতা রফিক আহমদ বলেন, আজও সাধারণ মানুষ নানা ধরনের বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি ২০২৪ সালের আন্দোলনের সকল শহিদ, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান। একই সঙ্গে তিনি দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান।

নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, “জুলাইয়ের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। শহিদদের আত্মত্যাগের চেতনাকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে।”

সভাপতির বক্তব্যে ইউএনও এনামুল হাসান বলেন, “২০২৪ সালের জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষা হলো একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন। আমরা যারা জনগণের সেবায় নিয়োজিত, তাদের প্রত্যেকের উচিত নিজেকে সেবাপ্রার্থীর জায়গায় রেখে দায়িত্ব পালন করা। জুলাইয়ের চেতনা ধারণ করে মানবিক ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হবে।” তিনি আন্দোলনের সকল শহিদ, আহত ও নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান।

আলোচনা সভা শেষে আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবু তাহের নোমানী। অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী বিশেষ প্রার্থনায় অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আরো পড়ুন→আলীকদমে বন্যা দুর্গতদের পাশে দক্ষিণ কোরিয়া প্রবাসী শুভল মনি তঞ্চঙ্গ্যা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১০

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

১১

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১২

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১৪

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

১৫

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১৬

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১৭

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৮

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১৯

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

২০
error: Content is protected !!