জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
১৪ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫০ জন

নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহয়তা দিলো জামায়াত ইসলামী

Copy Link

টানা বর্ষণে পানি বন্দী,পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আবু নাছের। এ সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বলেন, “ টানা বৃষ্টিতে পাহাড় থেকে সমতলের অধিকাংশ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এই সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। জামায়াতে ইসলামী বরাবরের মতোই দুর্গত মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

ত্রাণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নাইক্ষ্যংছড়ি সদর জামায়াতের আমীর মাস্টার আব্দুল গফুর।

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা মিডিয়া বিভাগের পরিচালক সাংবাদিক মাহামুদুল হক বাহাদুর, বান্দরবান জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ, উপজেলা যুব বিভাগের পরিচালক এডভোকেট কামরুল আমিন, উপজেলা যুব বিভাগের সভাপতি ও ১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আজিজুল হক, ১ নম্বর ওয়ার্ড জমায়াতের পরিচালক মনির আহমদসহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরো পড়ুন→থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!