সুফল চাকমা
১৩ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৮ জন

বান্দরবানে বন্যাকবলিত ১৪৫ পরিবার-কে ত্রাণ দিলো মেজর (অব.) ওয়াং টিং

Copy Link

বান্দরবানে সপ্তাহব্যাপী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পার্বত্য জেলা পরিষদসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে ত্রাণ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। তবে শহরের তুলনায় দুর্গম এলাকার ক্ষতিগ্রস্তরা তুলনামূলক কম ত্রাণ পাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা শহরের পাশাপাশি দুর্গম এলাকাতেও সমান গুরুত্ব দিয়ে ত্রাণ পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৩ জুলাই) সকালে মেজর (অব.) ওয়াং টিংয়ের উদ্যোগে বান্দরবান সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লেমুঝিড়ি ও উজানী পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এদিন লেমুঝিড়ি পাড়ার ৬০টি এবং উজানী পাড়ার ৮৫টি পরিবারের মধ্যে মোট ১৪৫টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ভোজ্যতেল, লবণ, এক প্যাকেট মোমবাতি, মুড়ি এবং ৫ লিটার বিশুদ্ধ মিনারেল পানিসহ ১৩ধরনের খাদ্যসামগ্রী দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে মেজর (অব.) ওয়াং টিং বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশার কথা বিবেচনা করে নিজের এবং বন্ধু-স্বজনদের সহযোগিতায় এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তার পাশাপাশি স্থানীয় যুবসমাজ ও সচেতন ব্যক্তিদের সহযোগিতায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, “যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার তুলনায় এই সহায়তা খুবই সামান্য। তারপরও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”

ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে লাঃনিং রং ওফোয়েঃ যুব কল্যাণ সমিতি।

ত্রাণপ্রাপ্ত শৈম্রাউ মারমা (৭৫) ও শৈও য়াং প্রু মারমা (৭০) বলেন, বন্যায় তাদের বাড়িঘর তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ অবস্থায় মেজর (অব.) ওয়াং টিংয়ের দেওয়া সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে। তারা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

বান্দরবান সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মেয়ই মারমা বলেন, তিনি নিজেও সাধ্যমতো ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছেন। পাশাপাশি মেজর (অব.) ওয়াং টিংয়ের উদ্যোগে ১৪৫টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করায় এলাকাবাসীর পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা জানান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, যুব উন্নয়ন কর্মকর্তা পুলু প্রু, তহজিংডংয়ের নির্বাহী পরিচালক চিংসিং মং মারমা, যুবনেতা সিংথোয়াই মারমা, উক্যসিং মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরো পড়ুন→বান্দরবান সেনা জোনের অভিযানে ৪৯০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!