শৈক্যওয় মারমা, রোয়াংছড়ি
১৩ জুলাই ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩২ জন

বন্যায় ভেসে গেল রোয়াংছড়ির কৃষকের স্বপ্ন

Copy Link

‘আমার স্বপ্ন, পরিশ্রম করে গড়া সব শেষ। বানের পানিতে সব মূলধন ভেসে গেছে। এখন বাঁচার আর কোনো পথ দেখি না।’ কথাগুলো বলতে বলতে চোখের পানি ধরে রাখতে পারেননি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ৪৫ বছর বয়সী কৃষক থোয়াইপামং মারমা।

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় রোয়াংছড়ি উপজেলার চার ইউনিয়নের শতাধিক কৃষকের ফসলি জমি, সবজিক্ষেত, মাছের পুকুর ও কৃষি খামার পানির নিচে তলিয়ে গেছে।

বাজারপাড়া, ওয়াগইপাড়া, বটলীপাড়া, লাপাইগইপাড়া, গ্রোক্ষ্যংপাড়া, কাইন্তারমুখপাড়া, অংগ্যপাড়া, রেতছড়ামুখ ও তালুকদারপাড়াসহ বিভিন্ন এলাকার কৃষকেরা কয়েক দিনের ব্যবধানে বছরের সঞ্চয় ও জীবিকার প্রধান অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

কৃষক থোয়াইপামং মারমা আরো বলেন, তিন কানি জমিতে শসার চাষ করেছিলেন। বন্যার পানিতে পুরো ক্ষেত নষ্ট হয়ে গেছে। এতে তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার বিস্তীর্ণ কৃষিজমি এখনো পানির নিচে রয়েছে। ধান, ধনিয়াপাতা, শসা, পেঁপে ও বিভিন্ন ধরনের সবজির ক্ষেতের পাশাপাশি মাছের পুকুরও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অনেক কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন। ফসল হারিয়ে এখন ঋণের কিস্তি পরিশোধ এবং পরিবার চালানো নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন তারা।

একই এলাকার কৃষক উচপ্রু মারমা বলেন, তাঁর আড়াই বিঘা জমির ফসল এবং প্রায় এক হাজার ফলন্ত পেঁপে গাছ পানিতে তলিয়ে সম্পূর্ণ নষ্ট হয়েছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

কৃষক সজিব তঞ্চঙ্গ্যা জানান, ২০ শতক জমিতে ধনিয়াপাতার চাষ করেছিলেন। কয়েক দিনের মধ্যেই বাজারে তোলার কথা ছিল। কিন্তু এক রাতের বন্যায় পুরো ক্ষেত নষ্ট হয়ে গেছে। এতে তাঁর প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

কপালে হাত রেখে সজিব তঞ্চঙ্গ্যা বলেন, ‘এখন পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই। ধারদেনা কীভাবে শোধ করব, সংসার কীভাবে চালাব—কোনো পথ খুঁজে পাচ্ছি না।’

রোয়াংছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মো. এহসানুল হক বলেন, বন্যার পানি নেমে গেলে মাঠপর্যায়ে সরেজমিনে ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য সংগ্রহ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। পরে এ বিষয়ে একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

আরো পড়ুন→বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বালাঘাটায় বন্যাকবলিত ৭৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!