আমার ভেতর কি তবে বিশ্বাসের বড্ড অভাব?
নাকি প্রমাণের মিছে যুদ্ধে আমি ভীষণ আনাড়ি,
মানুষের রূঢ় আচরণে আজ ক্লান্ত আমার স্বভাব।
সবাই তো চেয়েছিল আমি যেন ভেঙে চুরমার হই,
তবুও আমার মেরুদণ্ড আজও আগের মতোই টানটান।
নিজের ওপর ভরসা হারাইনি—এটাই তো বড় জয়,
বুকভরা কষ্ট চেপে লড়ে যাওয়ার নামই তো অভিযান।
হয়তো আমি নিখুঁত নই, প্রমাণে আমি বড্ড কাঁচা,
তবুও বারবার হোঁচট খেয়ে শিখেছি তো আবার বাঁচা।
বিশ্বস্ততার সার্টিফিকেট যারা দিতে চায়নি আমায়,
আমি আজও হাসিমুখে টিকে আছি তাদের অবহেলার সীমানায়।
No tags found for this post.
মন্তব্য করুন