নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৫ জন

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ

Copy Link

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এহসান মাহমুদ-কে পরবর্তী ১ (এক) বছরের জন্য এই পদে নিয়োগ প্রদান করেন।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নবনিযুক্ত মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা জুলাই গণঅভ্যুত্থান। এর গৌরবময় স্মৃতি সংরক্ষণ, সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, জুলাই শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের স্মারক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এই জাদুঘর। এসব কারণেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রতি বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক। গণঅভ্যুত্থানের পর এই প্রতিষ্ঠান ঘিরে এদেশের মানুষের নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। গণতন্ত্র, সম অধিকার ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে শিক্ষা আমরা জুলাই থেকে পেয়েছি, তা সামনে রেখেই কাজ করতে চাই। আশা করি, সকলের সমবেত সংযোগ ও সক্রিয়তায় আমরা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, চর্চা ও গবেষণার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে সাংস্কৃতিক বিদ্যাপিঠের জাতীয় প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে সক্ষম হবো। সকলের সহযোগিতা কামনা করি।

এহসান মাহমুদের জন্ম মাদারীপুরে। পৈত্রিক নিবাস বরিশালের মুলাদীতে। প্রাতিষ্ঠানিক শিক্ষায় স্নাতক। পেশায় সাংবাদিক হিসেবে এহসান মাহমুদ কাজ করেছেন- দৈনিক সমকাল, দেশ রূপান্তর, ভয়েস অব আমেরিকা বাংলা, মানবজমিন, নেত্র নিউজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে।

সাংবাদিকতার পাশাপাশি সৃজনশীল সাহিত্যেও এহসান মাহমুদ প্রতিভার ছাপ রেখেছেন। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে উপন্যাস- একাত্তরের লালমিয়া, কোকিল অসময়ে ডাকিয়াছিল।কবিতা- আদিবাসী প্রেমিকার মুখ। প্রবন্ধ ও রাজনীতি- স্বাধীনতা গণতন্ত্র মানবাধিকার: আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ ২০০৯-২০২৩; বিচার সংস্কার নির্বাচন: অন্তর্বর্তী আমলে বাংলাদেশ।

এহসান মাহমুদ বিগত আওয়ামী লীগের আমলে লেখালেখির কারণে চাকরিচ্যুতর শিকার হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েও ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সোচ্চার ছিলেন। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এছাড়া চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একজন সাংস্কৃতিক সংগঠক হিসেবে গণতান্ত্রিক লড়াই-সংগ্রামে এহসান মাহমুদ সবসময় সক্রিয় অংশগ্রহণ করেছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!