নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৫ জন

নাইক্ষ্যংছড়িতে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা চত্বরে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনী পথসভা ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারী) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলা চত্বরে এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বান্দরবান ৩০০ নং আসনে ১১ দল সমর্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দীনের সমর্থনে এই পথসভার আয়োজন করা হয়।

পথসভার পূর্বে একটি বিশাল মিছিল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে নাইক্ষ্যংছড়ি থানার মোড় হয়ে পেট্রোল পাম্প রোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে ফিরে পথসভার মাধ্যমে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা জামায়াতের আমীর এসএম আব্দুস সালাম আযাদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর বলেন,’ জনগণের রায়ে আমরা ক্ষমতায় এলে দুর্নীতি ও জুলুম বন্ধ করা হবে। সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর দায়িত্ব আমরা নেব। বেকারদের কাজের ব্যবস্থা করে দেব।

এসএম সুজা উদ্দীন বলেন, বান্দরবানের প্রাণ প্রকৃতি ও মানুষের ভাষা ও জীবন যাত্রার বৈচিত্র্যকে সামনে রেখে তাদের জন্য উপযোগী কর্ম সংস্থান সৃষ্টির লক্ষে ক্ষুদ্র শিল্পের বিকাশ সাধন করা হবে।

বেকার ভাতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বেকার ভাতা দেব না, রাষ্ট্রের টাকা থাকলেও না। ভাতা দিলে বেকারত্ব কমে না, বরং বাড়ে। আমরা ভাতা নয়, কাজ দেব।’

নির্বাচনী জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সহযোগিতা কামনা করেন বক্তারা। ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে দিয়ে স্লোগানে স্লোগানে লোকজন সভাস্থলে উপস্থিত হন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ আবুল কালাম, উপজেলা জামায়াতের আমীর আবু নাছের, এসসিপির উপজেলা আহবায়ক রাশেদুল হাসান, আগামীর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা রফিক বশরী, সদর ইউনিয়ন আমীর মাস্টার আব্দুল গফুর, বাইশারী ইউনিয়ন আমীর সেলিম উল্লাহসহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ইউনিট ও বিভাগীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

১

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় মাহা ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সমন্বয়ের আহ্বান

২

স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা হয়: সেনাবাহিনী

৩

সাজেককে ঘিরে কী হচ্ছে? প্রশ্ন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

৪

সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি

৫

রুমায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

৬

সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর আটকে দিয়েছে অবরোধকারীরা

৭

পাহাড়ের মানুষের বিপদে-আপদে পাশে আছে বিজিবি: লে. কর্নেল ইয়াসির আরাফাত

৮

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে হামলার ঘটনায় তদন্তে পুলিশ

৯

সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে সচেতনতামূলক প্রচারণা

১০

খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম: জেলা পরিষদ সদস্য চ নু মং

১১

ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাঙামাটির ছেলে পুলিশ সদস্য তুহিন

১২

কেএসআই বান্দরবান-এর নতুন পরিচালক চ থুই ফ্রু

১৩

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে সিমেন্ট

১৪

পাহাড়ে প্রবারণা পূর্ণিমা ঘিরে ফানুস তৈরিতে মেতেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা

১৫

বান্দরবানে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত-১৭

১৬

বান্দরবানে ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ উৎসব

১৭

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

১৮

পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য জাতীয় সম্মাননা পেলেন রাঙামাটির সাইমুন ইসলাম

১৯

রাঙামাটির ৪৭ পূজামণ্ডপে ২৫ লাখ টাকা সরকারি অনুদান দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

২০
error: Content is protected !!